News Flash

  • Home
  • খেলা
  • মাঝপথে খেলা ভঙ্গ, স্থগিত ম্যাচ ঘিরে লীগ কমিটির সিদ্ধান্ত
Image

মাঝপথে খেলা ভঙ্গ, স্থগিত ম্যাচ ঘিরে লীগ কমিটির সিদ্ধান্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন।। মাঝপথে খেলায় ভঙ্গ দিয়ে মাঠ থেকে দল তুলে নেওয়ার উপযুক্ত উত্তর পেয়েছে আমরা কজনা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন-এর চলতি সি ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টে শনিবারের খেলায় আমরা ক-জনা বনাম বিবেকানন্দ ক্লাবের ম্যাচে ১৩ মিনিট খেলার পর একটি গোলকে কেন্দ্র করে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আমরা ক-জনা মাঠ থেকে দল তুলে নিয়েছিল‌। কার্যত সেই ম্যাচ থেকে প্রদত্ত রেফারি রিপোর্টের উপর ভিত্তি করে লীগ কমিটির জরুরী বৈঠকে আজ, রবিবার রুলস অনুযায়ী সিদ্ধান্তে উপনীত হয়েছে। প্রথমত, ওই ম্যাচে বিবেকানন্দ ক্লাবকে জয়ী ঘোষণা করা হয়েছে এবং তাদের পক্ষে দুটো গোল পাচ্ছে। একই সঙ্গে আমরা ক-জনার পরবর্তী ম্যাচ অর্থাৎ ২৭ জুন উমাকান্ত কোচিং সেন্টার বনাম আমরা ক’জনার ম্যাচে উমাকান্ত কোচিং সেন্টারকে দুই গোলসহ জয়ী ঘোষণার সুবাদে ৩ পয়েন্ট প্রদান করা হয়েছে। উল্লেখ্য, সি ডিভিশন লিগ ফুটবলে এ-গ্রুপের ১৮ জুনের বৃষ্টির জন্য এন এস আর সিসি বনাম জম্পুইজলা প্লে সেন্টারের স্থগিত ম্যাচটি আগামী ৩ জুলাই বিকেল চারটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এছাড়া, আজ রবিবার, সকাল ৮ টায় সাই এস টি সি বনাম আনন্দ ভবনের স্থগিত রাখা ম্যাচটি আগামী ৫ জুলাই সকাল আটটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অপর এক বিজ্ঞপ্তিতে ত্রিপুরা ফুটবলের অ্যাসোসিয়েশন থেকে বিশেষ করে লীগ কমিটির সেক্রেটারি জানিয়েছেন প্র্যাকটিসের জন্য উমাকান্ত গ্রাউন্ড ব্যবহারের উদ্দেশ্যে অনুমোদিত ক্লাব বা সংস্থাকে ২০০ টাকা প্রতি স্লট পিছু অনুদান প্রদানের মাধ্যমে সুবিধা পেতে টিএফএ-র কোষাধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

Releated Posts

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top