News Flash

  • Home
  • দেশ
  • অতিক্রান্ত দীর্ঘ সময়, বড়ঞায় বিডিও অফিসের সামনে রাতভর অবস্থানে অধীর চৌধুরী
Image

অতিক্রান্ত দীর্ঘ সময়, বড়ঞায় বিডিও অফিসের সামনে রাতভর অবস্থানে অধীর চৌধুরী

মুর্শিদাবাদ, ২১ জুন (হি.স.): মুর্শিদাবাদের বড়ঞায় বিডিও অফিসের সামনে রাতভর অবস্থান-বিক্ষোভে বসে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পুলিশের সামনেই নেতা, কর্মীদের আক্রান্ত হওয়ার খবর পেয়ে মঙ্গলবার বিকেলে বিডিও অফিসে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আহত নেতা, কর্মীদের সঙ্গে নিয়েই মাটিতে বসেই অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন তিনি। অধীর বুধবার সকালে বলেন, ‘‘এখানে আন্দোলন করার পাশাপাশি আমরা হাইকোর্টে যাচ্ছি। আমাদের দাবি, ‘‘কংগ্রেসের প্রতীক ফিরিয়ে দাও’।

বড়ঞায় বিডিও অফিসের মধ্যেই কংগ্রেস প্রার্থীদের বিফর্ম কেড়ে নেওয়ার অভিযোগে ব্লক চত্বরের ভিতরেই টানা ১৭ ঘণ্টার বেশি সময় ধরে ধর্নায় বসে আছেন অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেস প্রার্থীর হাত থেকে ফর্ম ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগে মঙ্গলবার বিকেলে বড়ঞায় বিডিও অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রাতভর সেখানে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে অবস্থানে বসেছিলেন তিনি। বুধবার সকালেও বড়ঞায় চলছে অধীরের অবস্থান-বিক্ষোভ। বেলা হতেই বিডিও অফিস চত্বরে বাড়তে শুরু করেছে কংগ্রেস কর্মী-সমর্থকদের ভিড়।

Releated Posts

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top