News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের চরগোলায় দুশো বছরের পুরনো শীতলা মন্দিরে হামলা দুষ্কৃতীর, লণ্ডভণ্ড মূৰ্তি
Image

করিমগঞ্জের চরগোলায় দুশো বছরের পুরনো শীতলা মন্দিরে হামলা দুষ্কৃতীর, লণ্ডভণ্ড মূৰ্তি

করিমগঞ্জ (অসম), ১৩ জুন (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বদরপুর থানাধীন চরগোলায় দুশো বছরের পুরনো একটি শীতলা মন্দিরে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীর দল।

ঘটনা সোমবার রাতে সংগঠিত হলেও বিষয়টি নজরে এসেছে আজ মঙ্গলবার সকালে। আজ সকালে স্থানীয় মানুষ মন্দিরের কপাট ভাঙা দেখে এগিয়ে যান। তাঁরা দেখেন, মন্দিরে প্রতিষ্ঠিত শীতলা মায়ের মূর্তি ভেঙে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। প্রথমে তাঁরা মন্দির পরিচালন সমিতি এবং পরে বদরপুর থানায় ঘটনার খবর দেন।
খবর পেয়ে বদরপুর থেকে ছুটে আসে পুলিশের দল। তাঁরা ঘটনার তদন্ত শুরু করেছেন। এদিকে স্থানীয়রা জানান, দুশো বছরের পুরনো এই মন্দিরে হামলা চালিয়ে সাম্প্ৰদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালিয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। সাম্প্রদায়িক উসকানি দিতে এ ধরনের ঘটনা সংগঠিত করে হিন্দুদের ধৰ্মীয় আবেগে আঘাত হানার অপচেষ্টা চালানো হচ্ছে, বলেন তাঁরা।

এদিকে, এ ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের পাকড়াও করা হবে, কাউকে রেহাই দেওয়া হবে না বলে বদরপুর থানার ওসি দাবি করেছেন। পাশাপাশি তিনি স্থানীয় জনতাকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top