News Flash

Image

‘ইট রাইট স্টেশন’-এর প্রমাণপত্র অর্জন গুয়াহাটি রেলওয়ে স্টেশনের

গুয়াহাটি, ১৩ জুন (হি.স.) : যাত্রীদের উচ্চমানের পুষ্টিকর খাবার দেওয়ার স্বীকৃতিস্বরূপ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই)-র পক্ষ থেকে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন গুয়াহাটি রেলওয়ে স্টেশনকে ‘ইট রাইট স্টেশন’-এর প্রমাণপত্র প্রদান করা হয়েছে। এফএসএসএআই-এর দ্বারা প্রতিষ্ঠিত নির্দেশনাগুলির যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন। এই মর্যাদা লাভের ক্ষেত্রে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মধ্যে এটিই প্রথম রেল স্টেশন। এই প্রমাণপত্র ২ জুন (২০২৩) থেকে আগামী ২০২৫ সালের ২ জুন পর্যন্ত সময়ের জন্য প্রদান করা হয়েছে।

এক প্রেস বিবৃতিতে এ খবর দিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। এছাড়া তিনি জানান, যাত্রীদের সুরক্ষিত ও স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া নিশ্চিত করার প্রচেষ্টায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে রঙিয়া, লামডিং, তিনসুকিয়া, আলিপুরদুয়ার জংশন ও কাটিহারের মতো আরও স্টেশনকে ভবিষ্যতে গ্রহণ করার পরিকল্পনা করেছে। তাছাড়া এফএসএসএআই-এর দ্বারা ‘ইট রাইট স্টেশন’-এর স্বীকৃতি অর্জনের প্রয়োজনীয় প্রচেষ্টা চালানো হচ্ছে।
এখানে উল্লেখ করা যেতে পারে, গুণমানসম্মত খাদ্য সংরক্ষণ ও স্বাস্থ্যবিধি অনুসরণকারী রেলওয়ে স্টেশনগুলিকে এফএসএসএআই-এর দ্বারা ‘ইট রাইট স্টেশন’ প্রমাণপত্র প্রদান করা হয়। যাত্রীদের সুরক্ষিত ও স্বাস্থ্যকর খাবার দেওয়ার ক্ষেত্রে যে রেল স্টেশনগুলি মান নির্ধারণ করে তাদের এফএসএসএআই এই প্রমাণপত্র দিয়ে থাকে। এফএসএসএআই-এর তালিকাভুক্ত থার্ড-পার্টি অডিট এজেন্সির সিদ্ধান্তমর্মে স্টেশনকে এই প্রমাণপত্র দেওয়া হয়।
প্রত্যেক ভারতীয়ের জন্য সুরক্ষিত, স্বাস্থ্যকর ও টেকসই খাবার নিশ্চিত করতে দেশের খাদ্য ব্যবস্থার রূপান্তরের লক্ষ্যে এফএসএসএআই-এর এক বৃহৎমাপের প্রচেষ্টা ‘ইট রাইট ইন্ডিয়া’ অভিযানের একটি অংশ এই প্রমাণপত্র।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top