News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড অভিষেকের সভাস্থল, রাস্তায় আটক কনভয়
Image

ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড অভিষেকের সভাস্থল, রাস্তায় আটক কনভয়

নদিয়া, ৯ জুন (হি. স.) : তীব্র গরমের হাত থেকে স্বস্তি দিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামে নদিয়ার বাদকুল্লা-সহ বেশ কিছু জায়গায়। সঙ্গে ঝোড়ো হাওয়া। বাদকুল্লাতে সভা করার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঝড়-বৃষ্টির তাণ্ডবে লন্ডভন্ড অবস্থা বাদকুল্লার সেই সভাস্থলের।

নদিয়ায় যখন এই তুমুল ঝড়-বৃষ্টি, তখন অভিষেকের কনভয় রাস্তায়। বাদকুল্লার দিকে যাচ্ছিল। তুমুল বৃষ্টির মধ্যে রাস্তায় আটকে পড়ে তাঁর কনভয়।

বাদকুল্লায় অভিষেকের সভার আয়োজনের দায়িত্বে ছিলেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। ঝড়-বৃষ্টির তাণ্ডবের কথা জানানোর সময় তিনি বললেন, ‘অনেকদিন ধরেই এই সভার প্রস্তুতি নেওয়া ছিল। মঞ্চ, জনসমাগম সবই ছিল। কিন্তু হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ ঘটে। কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে গিয়েছে। বিদ্যুৎ বিপর্যয় হল। যাঁরা সভামঞ্চ তৈরির দায়িত্বে ছিলেন, তাঁদের মধ্যে একজন জল বের করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে যাঁরা আসছিলেন, তাঁরা অনেকেই আটকে পড়েছেন। কোথাও তোরণও ভেঙে গিয়েছে। কোথাও যানজট তৈরি হয়েছে।’

রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, সভাস্থলের পরিস্থিতির বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন। বললেন, ‘পরবর্তীতে সভার বদলে যাতে জনসংযোগ যাত্রা করা যায়, সেই চিন্তাভাবনা করা হচ্ছে।’

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আগামীকাল কেন্দ্রীয় সচিবদের বৈঠক, ‘ইজ অব লিভিং’ ও ‘ইজ অব ডুয়িং বিজনেস’-এ সংস্কারে জোর

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৯ জুন : দেশের প্রশাসনিক ব্যবস্থাকে আরও কার্যকর, স্বনির্ভর এবং জনবান্ধব করে তুলতে মঙ্গলবার…

ByByNews Desk Jun 29, 2026

আয়ুষ্মান সারথি হোয়াটসঅ্যাপ চ্যাটবট ও ইউনিফায়েড ড্রাগ রেজিস্ট্রি চালু করলেন জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস বাংলা): কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ (জে.পি.) নাড্ডা সোমবার স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, স্বচ্ছ ও…

ByByNews Desk Jun 29, 2026

আবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন মল্লিকার্জুন খাড়গে, বললেন ‘সরকারকে জবাবদিহির আওতায় রাখার লড়াই চলবে’

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): কর্নাটক থেকে পুনর্নির্বাচিত হয়ে সোমবার ফের রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন…

ByByNews Desk Jun 29, 2026

পশ্চিম এশিয়া সংকটে তেলের ধাক্কা থেকে গ্রাহকদের সুরক্ষা দিয়েছে ভারত, দাবি কেন্দ্রের

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী হলেও ভারত…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top