আগরতলা, ৬ জুন (হি.স.) : অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশী মহিলাকে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। পুলিশী জেরায় তাঁদের কাছ থেকে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ওসি সুমন সিংহ।
তিনি জানিয়েছেন, আজ ঊষা বাজার এলাকায় ঘোরাফেরা করার সময় দুইজন সন্দেহ ভাজন বাংলাদেশী মহিলাকে আটক করেছে পুলিশ। তাদেরকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল। পুলিশী জেরায় তাঁরা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন।
তিনি আরও জানিয়েছেন, ওই দুই বাংলাদেশী মহিলার কাছ থেকে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি। ধৃতরা হলেন, বাংলাদেশের বাসিন্দা আসমা(২৩) ও সরমা সরকার(২১)।



















