News Flash

Image

তিনসুকিয়ার ডিরক চা বাগানে বুনোহাতির হামলায় আহত দিব্যাঙ্গ মহিলা

তিনসুকিয়া (অসম), ৩ জুন (হি.স.) : তিনসুকিয়া জেলার অন্তর্গত মাৰ্ঘেরিটা মহকুমায় দিন দিন বেড়েই চলেছে হাতি-মানুষের সংঘাত। বিগত দিনের মতো আজ শনিবার ভোররাতেও মাৰ্ঘেরিটার অন্তর্গত ডিরক চা বাগানে বুনো হাতির হামলায় জনৈক অতি সক্ষম (দিব্যাঙ্গ) মহিলা গুরুতভাবে আহত হয়েছেন। আহত মহিলা মণিকা বাকতিকে চা বাগানের হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে।

জানা গেছে, আজ ভোররাত প্ৰায় ২:৩০টায় ডিরক চা বাগানে ১১ নম্বর লাইনে বুনো হাতির এক দল ঢুকে ব্যাপক উপদ্ৰব চালিয়ে বিস্তর ক্ষয়ক্ষতি করেছে। হাতির দল বাগানের একটি বাসগৃহে ভাঙচুর চালায়। ওই বাসগৃহে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শারীরিকভাবে দিব্যাঙ্গ মণিকা বাকতিও। পরিবারের অন্য সদস্যরা পালিয়ে নিজেদের রক্ষা করলেও হাতির হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন মণিকা।

হাতির দল চলে যাওয়ার পর স্থানীয় মানুষের সহযোগিতায় মণিকা বাকতিকে বাগানের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে৷ খবর পেয়ে আজ সকালে হাসপাতালে গিয়ে আহত মণিকার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন বন দফতরের আধিকারিক ও কর্মচারীরা।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top