News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • রঙিয়া ডিভিশনের অন্তর্গত একাধিক ট্রেন বাতিল, পথ-পরিবর্তন, নিয়ন্ত্রণ ও সময় পুনর্নির্ধারণ
Image

রঙিয়া ডিভিশনের অন্তর্গত একাধিক ট্রেন বাতিল, পথ-পরিবর্তন, নিয়ন্ত্রণ ও সময় পুনর্নির্ধারণ

গুয়াহাটি, ১৪ মে (হি.স.) : রঙিয়া ডিভিশনের অন্তর্গত পাঠশালা, টিহু, কৈঠালকুচি ও নলবাড়ি স্টেশনে ১৩ থেকে ১৯ মে পর্যন্ত প্রি নন-ইন্টারলকিং কাজ, ২০ থেকে ২২ মে পর্যন্ত নন-ইন্টারলকিং কাজ এবং ২৩ ও ২৪ মে সিআরএস পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে একাধিক ট্রেনের পরিষেবা বাতিল, পথ পরিবর্তন, নিয়ন্ত্রণ ও সময় পুনর্নির্ধারণ করা হয়েছে।

এক প্রেসবার্তায় এ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, ১৫ মে ২৪ মে পর্যন্ত রওয়ানা দেওয়ার জন্য ০৫৮০৯ নম্বর নিউবঙাইগাঁও-গুয়াহাটি প্যাসেঞ্জার এবং ০৫৮০৩ নম্বর নিউবঙাইগাঁও-গুয়াহাটি প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে।

এছাড়া ১৫ মে ২২মে পর্যন্ত রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ০৫০২০ নম্বর গুয়াহাটি-মেন্দিপাথার স্পেশাল এবং ১৬ মে ২৩ মে পর্যন্ত রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ০৫০১৯ নম্বর মেন্দিপাথার-গুয়াহাটি স্পেশাল বাতিল করা হয়েছে।

এভাবে বাতিল করা হয়েছে ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত রওয়ানা দেওয়ার জন্য ০৫৮০১ নম্বর গুয়াহাটি-নিউবঙাইগাঁও প্যাসেঞ্জার এবং ০৫৮০৪ নম্বর গুয়াহাটি-নিউবঙাইগাঁও প্যাসেঞ্জার।

১৬ মে থেকে ২৪ মে পর্যন্ত রওয়ানা দেওয়ার জন্য ১৫৭৫৩/১৫৭৫৪ নম্বর আলিপুরদুয়ার জংশন-গুয়াহাটি-আলিপুরদুয়ার জংশন সিফুং এক্সপ্রেস এবং ১৫৭৬৯/১৫৭৭০ নম্বর আলিপুরদুয়ার জংশন-লামডিং-আলিপুরদুয়ার জংশন ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল থাকবে।

১৯ মে থেকে ২২ মে পর্যন্ত রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬০২ নম্বর গুয়াহাটি-ধুবড়ি এক্সপ্রেস এবং ২০ মে থেকে ২৩ মে পর্যন্ত রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬০১ নম্বর ধুবড়ি-গুয়াহাটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

নিউবঙাইগাঁও-গোয়ালপাড়া টাউন-কামাখ্যা হয়ে যে সব ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে সেগুলি ১৫ মে থেকে ২৩ মে পর্যন্ত রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১২৪২৪ নম্বর নিউদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। ১৫, ১৬, ১৭, ১৯, ২০, ২২ ও ২৩ মে তারিখ রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ২০৫০৪ নম্বর নিউদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস।

১৭ মে থেকে ২২ মে পর্যন্ত রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৫৭ নম্বর দিল্লি-কামাখ্যা ব্রহ্মপুত্র মেইল। ১৭ ও ২১ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৯০৪ নম্বর চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস। ১৮ থেকে ২৩ মে পর্যন্ত রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১২৫০৬ নম্বর আনন্দবিহার টার্মিনাস-কামাখ্যা নর্থইস্ট এক্সপ্রেস। ১৯ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৪৭ নম্বর লোকমান্য তিলক টার্মিনাস-গুয়াহাটি এক্সপ্রেস ও ১৫৯৩৪ নম্বর অমৃতসর-নিউতিনসুকিয়া এক্সপ্রেস। ২০ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১২৫১৩ নম্বর সেকেন্দ্রাবাদ-গুয়াহাটি এক্সপ্রেস ও ১২৫৫১ নম্বর এসএমভিটি বাঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেস। ২১ মে ও ২৩ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৯৫৯ নম্বর হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস। ২২ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৩১ নম্বর বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ও ১৫৬২৫ নম্বর দেওঘর-আগরতলা এক্সপ্রেস। ২৩ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৩৯ নম্বর পুরী-কামাখ্যা এক্সপ্রেসের পথ পরিবর্তন করা হয়েছে।

এছাড়া কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউবঙাইগাঁও হয়ে যে সব ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে সেগুলি যথাক্রমে ২০ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬২৬ নম্বর আগরতলা-দেওঘর এক্সপ্রেস। ১৫ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৩৬ নম্বর গুয়াহাটি-ওখা এক্সপ্রেস। ২০ মে থেকে ২৩ মে পর্যন্ত রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১২৪২৩ নম্বর ডিব্রুগড়-নিউদিল্লি রাজধানী এক্সপ্রেস। ২০ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৩৪ নম্বর গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস। ২২ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৫৮ নম্বর কামাখ্যা-দিল্লি ব্রহ্মপুত্র মেইল।

যে সব ট্রেন নিয়ন্ত্রণ করা হয়েছে সেগুলি ১৫ মে ও ১৬ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৫৭ নম্বর দিল্লি-কামাখ্যা ব্রহ্মপুত্র মেইল ২২০ মিনিটের জন্য এনরুটে নিয়ন্ত্রণ করা হবে। ১৫ মে ও ১৯ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৯৬১ নম্বর হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস ১৬০ মিনিটের জন্য এনরুটে নিয়ন্ত্রণ করা হবে। ১৬, ১৭, ১৮ ও ২০ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৯৫৯ নম্বর হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস ১৬০ মিনিটের জন্য এনরুটে নিয়ন্ত্রণ করা হবে। ১৫ থেকে ১৮ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১২৫০৫ নম্বর কামাখ্যা-আনন্দবিহার টার্মিনাস নর্থইস্ট এক্সপ্রেস ৭০ মিনিটের জন্য এনরুটে নিয়ন্ত্রণ করা হবে। ১৪ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৯০৪ নম্বর চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস ৫০ মিনিটের জন্য এনরুটে নিয়ন্ত্রণ করা হবে। ১৫ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬২৫ নম্বর দেওঘর-আগরতলা এক্সপ্রেস ৯০ মিনিটের জন্য এনরুটে নিয়ন্ত্রণ করা হবে।

এভাবে, ১৫ থেকে ১৭ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১২৫০৬ নম্বর আনন্দবিহার টার্মিনাস-কামাখ্যা নর্থইস্ট এক্সপ্রেস ৬০ মিনিটের জন্য এনরুটে নিয়ন্ত্রণ করা হবে। ১৭ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৫৩ নম্বর গুয়াহাটি-জম্মুতাওয়াই এক্সপ্রেস ৩০ মিনিটের জন্য এনরুটে নিয়ন্ত্রণ করা হবে। ১৮ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৩২ নম্বর গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস ১৩৫ মিনিটের জন্য এনরুটে নিয়ন্ত্রণ করা হবে।

যে সব ট্রেনের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে, সেগুলি ১৯ ও ২১ মে-র ২৩.৫৫ ঘণ্টায় রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৯৬২ নম্বর ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেসের সময় ২০ ও ২২ মে ০৩.০০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে। ১৯ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১২৫০৫ নম্বর কামাখ্যা-আনন্দবিহার টার্মিনাস নর্থইস্ট এক্সপ্রেসের সময় ১২.৪০ ঘণ্টার পরিবর্তে ১৩.৩০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে। ২০ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৯৬০ নম্বর ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেসের সময় ১৮.৩৫ ঘণ্টার পরিবর্তে ২২.৩০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে। ২২ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৩৬ নম্বর গুয়াহাটি-ওখা এক্সপ্রেসের সময় ১০.৪৫ ঘণ্টার পরিবর্তে ১১.৪৫ ঘণ্টায় পুনর্নির্ধারণ করাহয়েছে। ২৩ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৪৮ নম্বর গুয়াহাটি-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেসের সময় ১৫.০০ ঘণ্টার পরিবর্তে ১৬.৩০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।

২৩ ও ২৪ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৫৮ নম্বর কামাখ্যা-দিল্লি ব্রহ্মপুত্র মেইলের সময় ১৪.৩৫ ঘণ্টার পরিবর্তে ১৭.০০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে। ২৪ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১২৫৫২ নম্বর কামাখ্যা-এসএমভিটি বাঙ্গালুরু এক্সপ্রেসের সময় ১৪.০০ ঘণ্টার পরিবর্তে ১৭.৩০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top