News Flash

  • Home
  • দেশ
  • পাইলটজি আপনি যাই করুন না কেন, আপনার নম্বর আসবে না : অমিত শাহ
Image

পাইলটজি আপনি যাই করুন না কেন, আপনার নম্বর আসবে না : অমিত শাহ


ভরতপুর, ১৫ এপ্রিল (হি.স.): রাজস্থান কংগ্রেসে অশোক গেহলট বনাম শচীন পাইলট দ্বন্দ্বে খোঁচা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাজস্থানের ভরতপুরের একটি জনসভা থেকে অমিত শাহ বলেছেন, পাইলটজি আপনি যাই করুন না কেন, আপনার নম্বর আসবে না, হয়তো গেহলটজির থেকে আপনার অবদান বেশি, কিন্তু কংগ্রেসের ভান্ডারে গেহলটজির অবদান বেশি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, রাহুল গান্ধী ‘যাত্রা’ করা সত্ত্বেও, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে কংগ্রেস উত্তর-পূর্ব থেকে বিদায় নিয়েছে। এদিনের জনসভায় উপস্থিত ছিলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াও। অমিত শাহ এদিন বলেছেন, মোদীজি যেভাবে বিজেপির মাধ্যমে জনগণের আশা-আকাঙ্খা পূরণ করেছেন… ভারতকে নিরাপদ করেছেন, দরিদ্র কল্যাণের সূত্রকে বাস্তবায়িত করেছেন। তার ফল হল যে যেখানেই নির্বাচন হোক… জয় শুধু ভারতীয় জনতা পার্টিরই হবে।

অমিত শাহ এদিন বলেছেন, ভারতকে করোনার থেকে সুরক্ষিত করতে কাজ করেছেন মোদীজি, প্রতিটি বাড়িতে টয়লেট পৌঁছে দেওয়া হয়েছে, ৮০ কোটি মানুষকে ৫ কেজি খাদ্যশস্য দেওয়া হচ্ছে। মোদীজি ৭ কোটিরও বেশি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কাজ করেছেন। রাজস্থান সরকারের সমালোচনা করে বলেছেন, গেহলট সরকার বংশ পরম্পরার বিকাশ ঘটিয়েছেন, জাতপাতের বিকাশ ঘটিয়েছেন। রাজস্থানের মানুষ এখন হাহাকার করছে।

Releated Posts

ওড়িশায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৬ লক্ষ মানুষ

ভুবনেশ্বর, ৩০ জুলাই (আইএএনএস): ওড়িশায় বন্যা পরিস্থিতি বৃহস্পতিবারও উদ্বেগজনক রয়ে গেছে। জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, ফসলের ক্ষতি…

ByByNews Desk Jul 30, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top