News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশের গণতন্ত্র শেষ করছেন প্রধানমন্ত্রী মোদী : মল্লিকার্জুন খাড়গে
Image

দেশের গণতন্ত্র শেষ করছেন প্রধানমন্ত্রী মোদী : মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.) : দেশের গণতন্ত্র শেষ করছেন প্রধানমন্ত্রী মোদী। কেন্দ্রের সমালোচনা করে এই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আদানি গ্রুপ ইস্যুতে সোমবার সকালে সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। কেন্দ্রের বিরুদ্ধে সরব হন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী প্রমুখ। তাঁদের পরনে ছিল কালো পোশাক।

বিক্ষোভ চলাকালীন মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “আমরা কেন কালো কাপড় পরিধান করেছি? আসলে আমরা বোঝাতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের গণতন্ত্র শেষ করছেন। তিনি প্রথমে স্বায়ত্তশাসিত সংস্থাগুলি শেষ করেছেন, তারপর যারা নির্বাচনে জয়ী হয়েছে তাঁদের হুমকি দিয়ে সর্বত্র নিজস্ব সরকার স্থাপন করছেন। তারপর যাঁরা মাথা নত করেননি তাঁদের নত করার জন্য ইডি, সিবিআইকে ব্যবহার করছেন।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top