News Flash

Image

শিলচরের হাসপাতালে রোডে অগ্নিকাণ্ড, ভস্ম দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান

শিলচর (অসম), ১৩ মার্চ (হি.স.) : বিধ্বংসী আগুনের করাল গ্রাস থেকে থেকে রক্ষা পেয়েছে কাছাড় জেলা সদর শহর শিলচর। অগ্নিকাণ্ডের সূত্রপাত রবিবার রাত প্রায় ১০.৩০ মিনিট নাগাদ শহরের হাসপাতাল রোডে।

রবিবার সাপ্তাহিক বন্ধের রাতে শহরের হাসপাতাল রোডে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। ঘটনার খবর পেয়ে তিনটি ইঞ্জিন নিয়ে দমকল বাহিনী ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে পতঞ্জলি স্টোরস এবং পুষ্পা স্টোরস নামের দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের বেশ কিছু সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

রাত তখন প্রায় ১০.৩০ মিনিট। হাসপাতাল রোডে লক্ষ্মীনারায়ণ বিবাহ ভবন সংলগ্ন একটি বন্ধ দোকানঘর থেকে প্রথমে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়তে শুরু করলে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা খবর দেন দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন নিয়ে অগ্নিনির্বাপক বাহিনীর জওয়ানরা এসে ঝাঁপিয়ে পড়েন। তাঁদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন পাড়ার যুবকরা। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে সৌভাগ্যবশত ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় জনৈক ব্যক্তি জানান, হাসপাতাল রোডে পাশাপাশি রয়েছে পুষ্পা স্টোরস এবং পতঞ্জলি স্টোরস। রবিবার অগ্নিসংযোগের সময় দুটি দোকানই তালাবন্ধ ছিল। দোকানের দরজা ভেঙে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন অনেকে। কিন্তু তাঁরা বিফল হন। কিছু সময়ের মধ্যে দমকল কর্মীরা ছুটে এসে সফলভাবে আগুন নিয়ন্ত্রণ করেন। এতে বহু সম্পত্তির ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

অগ্নিকাণ্ডের সঠিক কোনও কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের দরুন ঘটনার সূত্রপাত। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা না গেলেও কমপক্ষে ১৫ লক্ষের বেশি টাকার ক্ষতি হবে বলে অনুমান করা হচ্ছে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top