News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বড়সড় অগ্ণিকান্ড থেকে অল্পতে রক্ষা পেল তেলিয়ামুড়া বাজার
Image

বড়সড় অগ্ণিকান্ড থেকে অল্পতে রক্ষা পেল তেলিয়ামুড়া বাজার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷  বড়সড় অগ্ণিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেলো তেলিয়ামুড়া বাজারের একাশং৷  বিধায়িকা কল্যাণী রায় জানান দমকল বাহিনীর কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রনে নিয়ে এসেছে৷ ফলে ক্ষয় ক্ষতি বেশি হয়নি৷  
ঘটনার বিবরণে জানা যায় শনিবার রাতে আসাম-আগরতলা জাতীয় সড়কের পাশে তেলিয়ামুড়া বাজারের একটি গোডাউনে আগুনের লেলিহান শিখা দেখতে পায় পথ চলতি সাধারন মানুষ৷ সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের৷ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা৷ প্রথমে তেলিয়ামুড়া থেকে দমকল বাহিনীর একটি ইঞ্জিন ও পরে কল্যাণপুর থেকে দমকল বাহিনীর আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়৷ দমকল বাহিনীর কর্মী এবং স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়৷ ফলে বড়সড় অগ্ণিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় গোটা তেলিয়ামুড়া বাজার৷ ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়ার বিধায়ীকা কল্যাণী সাহা রায়৷ তিনি কথা বলেন বাজারের ব্যবসায়ীদের সাথে৷ এক সাক্ষাৎকারে বিধায়িকা কল্যাণী রায় জানান দমকল বাহিনীর কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রনে নিয়ে এসেছে৷ ফলে ক্ষয় ক্ষতি বেশি হয়নি৷ বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত৷ ক্ষয় ক্ষতির পরিমাণ পরবর্তী সময় নির্ণয় করা হবে বলে জানান তিনি৷ এই অগ্ণিকাণ্ডের ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়৷

Releated Posts

ভীমরুলের হামলায় আহত ৩ ছাত্র, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৩১ জুলাই: খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ভীমরুলের আক্রমণে তিনজন ছাত্র আহত হয়েছে। ওই ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

স্কুল ছুটির সময় বিশ্রামগঞ্জ–মেলাঘর সড়কে তীব্র যানজট, ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি

আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের লালটিলা ডন বসকো স্কুলের সামনে প্রতিদিন স্কুল ছুটির সময় তীব্র যানজটের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 31, 2026

দীর্ঘদিনের দুর্গাপূজার স্থান দখল ও বিক্রির চেষ্টার অভিযোগ, প্রতিবাদে যোগেন্দ্রনগরের বাসিন্দারা

আগরতলা, ৩১ জুলাই: আগরতলার যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় প্রায় ২৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসা একটি খালি…

ByByReshmi Debnath Jul 31, 2026

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ টিটিএএডিসি-র সিইএমের, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ

আগরতলা, ৩১ জুলাই: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রধান কার্যনির্বাহী সদস্য (সিইএম) রুনিয়েল দেববর্মা শুক্রবার রাজভবনে…

ByByTaniya Chakraborty Jul 31, 2026
Scroll to Top