News Flash

Image

৬ ও ৭ এপ্রিল কাজিরঙায় হাতি মহোৎসবে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

গোলাঘাট (অসম), ১২ মার্চ (হি.স.) : আগামী ৬ এপ্ৰিল অসমে আসবেন রাষ্ট্ৰপতি দ্ৰোপদী মুৰ্মু। তিনি কাজিরঙা জাতীয় উদ্যানে অনুষ্ঠেয় হাতি মহোৎসবে যোগদান করতে আসবেন। দুদিনের কাৰ্যসূচি নিয়ে অসমে আসবেন রাষ্ট্ৰপতি।

আজ রবিবার কাজিরঙা জাতীয় উদ্যানের অধিকর্তা যতীন্দ্ৰ শৰ্মা এ খবর দিয়েছেন। তিনি জানান, আগামী ৬ এবং ৭ এপ্ৰিল কাজিরঙায় হাতি মহোৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠেয় হাতি মহোৎসবে অংশগ্রহণ করবেন রাষ্ট্ৰপতি দ্রৌপদী মুর্মু।

অধিকর্তা শর্মা তথ্য দিতে গিয়ে আরও জানান, কাজিরঙা জাতীয় উদ্যান সফরকালে রাষ্ট্রপতি জিপ এবং হাতি সাফারিও করবেন। জিপ এবং হাতির পিঠে চড়ে তিনি কাজিরঙার নান্দনিক দৃশ্য উপভোগ করবেন। এছাড়া কাজিরঙার বিভিন্ন স্থানে অনুষ্ঠেয় হাতি মহোৎসবের নানা কাৰ্যসূচিতেও তিনি অংশগ্রহণ করবেন। তবে মূল অনুষ্ঠানস্থল ছাড়া অন্য স্থানগুলি এখনও নির্দিষ্ট হয়নি। উচ্চস্তরীয় বৈঠকে ওই সব স্থান নির্দিষ্ট করা হবে, জানান কাজিরঙা জাতীয় উদ্যানের অধিকর্তা যতীন্দ্ৰ শৰ্মা।

যতীন্দ্র শর্মা জানান, কাজিরঙা জাতীয় উদ্যানে প্রতি বছর হাতি উৎসব পালন হয়। জাতীয় উদ্যানে এশিয়াটিক হাতিদের সংরক্ষণ ও সুরক্ষায় সহায়তা করার জন্য অনুষ্ঠিত হয় উৎসব। রাজ্যে হাতি-মানুষের ক্রমবর্ধমান সংঘর্ষের প্রতি দৃষ্টি আকর্ষণের পাশাপাশি এর সমাধান খোঁজার লক্ষ্য নিয়ে পর্যটন এবং বন দফতর এ ধরনের উৎসব সংগঠিত হয়।

মাথা থেকে পা পর্যন্ত সজ্জিত একশোর বেশি গৃহপালিত এশিয়াটিক হাতি নাচ-গান, ফুটবল, প্যারেড এবং রেস সহ বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে দর্শকদের আনন্দ দেওয়ার চেষ্টা করে।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top