News Flash

Image

পাথারকা‌ন্দির নারাইণপু‌রে অটো-অল্টো সংঘ‌র্ষ, জখম চার

পাথারকা‌ন্দি (অসম), ১২ মার্চ (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি থানাধীন নারাইণপু‌রে অটো রিকশা এবং অল্টো কারের মুখোমুখি সংঘ‌র্ষে গুরুতরভাবে আহত হ‌য়ে‌ছেন তিন মহিলা সহ চার যাত্রী। পাথারাকান্দি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

জানা গে‌ছে, আজ র‌বিবার সকাল প্রায় সোয়া দশটা নাগাদ আসিমগঞ্জ থে‌কে এএস ১০ এসি ৯১৬৯ নম্ব‌রের এক‌টি অটো রিকশায় করে একই পরিবারের সদস্য তিন মহিলা সহ একজন পুরুষকে নিয়ে যাচ্ছিলেন চালক। তাঁরা নারাইণপুরে তাঁদের এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। এদিকে তা‌দের নিয়ে অটো রিকশাটি নারাইণপুর পৌঁছার আগে করুণাবাজা‌রে মধুরব‌ন্দের বা‌সিন্দা এক যাত্রী অটোয় ওঠেন। তখন পেছ‌ন দিকে এক‌টি দ্রুতগামী অল্টো কার এসে যাত্রীবাহী অটো রিকশা‌কে স‌জো‌রে ধাক্কা দেয়। এতে অটো রিকশার অগ্রভাগ দুম‌ড়ে-মুচ‌ড়ে রাস্তার পা‌শে গ‌ড়ি‌য়ে প‌ড়ে। ফলে গুরুতরভাবে আহত হন চার যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনা সংগঠিত করে অল্টো কারটি রাতাবা‌ড়ির দিকে পা‌লি‌য়ে যায়। এদিকে স্থানীয় জনতা আহত‌দের উদ্ধার ক‌রে পাথারকা‌ন্দি প্রাথ‌মিক স্বাস্থ্য কে‌ন্দ্রে নিয়ে যান। এ খবর লেখা পর্যন্ত আহতরা পাথারকা‌ন্দি হাসপাতালে চি‌কিৎসাধীন বলে জানা গে‌ছে। ত‌বে তাঁদের নাম জানা যায়‌নি।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top