News Flash

Image

গুয়াহাটির জোড়াবাটে পুলিশের অভিযানে উদ্ধার ১৩টি চোরাই গরু, আটক এক

গুয়াহাটি, ১২ মার্চ (হি.স.) : গুয়াহাটির উপকণ্ঠ জোড়াবাটে পুলিশের অভিযানে ১৩টি চোরাই গরু উদ্ধার হয়েছে। গরু পাচারের অভিযোগে আটক করা হয়েছে এক ব্যক্তিকে। আজ রবিবার অবৈধ গরু পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে নেমে তিনসুকিয়া থেকে মেঘালয়ের বর্নিহাটের উদ্দেশ্যে যাওয়ার পথে একটি টাটা ৪০৭ এক্স-২ মিনি ট্রাক আটক করে তাতে তলাশি চালিয়ে উদ্ধার হয় ১৩টি গরু।

গরু পাচারের অভিযোগে আটক করা হয়েছে মিনি ট্রাকের চালক তিনসুকিয়াক হিজিগুড়ি গ্রামের বাসিন্দা জনৈক আবুল আলিকে।

জোড়াবাট থানার ওসি কপিল পাঠক জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছিল। গরু পাচারে ব্যবহৃত এএস ২৩ সিসি ৪৬৬৯ নম্বরের টাটা ৪০৭ এক্স-২ মিনি ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে।

Releated Posts

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top