News Flash

  • Home
  • দিনের খবর
  • গুজরাটে ইরানের নৌকা থেকে ৪২৫ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত
Image

গুজরাটে ইরানের নৌকা থেকে ৪২৫ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত

আহমেদাবাদ, ৭ মার্চ (হি.স.) : ভারতীয় কোস্ট গার্ড এবং অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস) আরব সাগরে একটি বড় অভিযানে একটি ইরানী নৌকা আটক করে ৬ জন ক্রু সদস্যকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৬১ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে হেরোইনের মূল্য ৪২৫ কোটি টাকা বলে জানা গেছে।গুজরাট এটিএস খবর ছিল যে ইরানি মাছ ধরার নৌকা থেকে ভারতে মাদক আনা হচ্ছে। এর ভিত্তিতে এটিএস এবং ভারতীয় কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে মাদকের একটি বড় চালান আটক করে। কোস্ট গার্ড স্পীড বোটে সমুদ্রে ১৯০ নটিক্যাল মাইল (৩৪০ কিমি) দূরত্ব অতিক্রম করেছিল।

সন্দেহজনক নৌকা দেখে নিরাপত্তাকর্মীরা থামার বার্তা দেন। এতে নাবিকরা নৌকা নিয়ে ভারতীয় সীমান্ত থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। নিরাপত্তাকর্মীরা নৌকাটি ঘেরাও করে তল্লাশি করলে মাদকের বড় চালান পাওয়া যায়। নৌকাটি দেবভূমি দ্বারকার ওখা বন্দরে নিয়ে আসা হয়।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top