News Flash

Image

তিস্তা নদী থেকে যুবকের দেহ উদ্ধার

সেবক, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : মঙ্গলবার সেবকে তিস্তা নদী থেকে যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। সেবক পুলিশ পোস্ট সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অভয়কুমার আগরওয়াল (৩৪)। বাড়ি শিলিগুড়ির জ্যোতিনগর কলোনিতে। আগে তিনি ওদলাবাড়িতে থাকতেন।

প্রত্যক্ষদর্শী নওরাজ থাপা জানান, এদিন সকালে অভয়কুমারকে একা করোনেশন সেতুর ওপর ঘোরাঘুরি করতে দেখেন তিনি। কিছু বুঝে ওঠার আগেই আচমকা যুবক সেতু থেকে তিস্তায় ঝাঁপ দেন। সেইসময় নৌকায় করে সেতুর নীচের পিলারগুলি সংস্কারের কাজ করছিলেন কয়েকজন। ওপর থেকে চিৎকার করে বিষয়টি জানাতেই তড়িঘড়ি যুবককে উদ্ধার করেন তাঁরা। তবে শেষরক্ষা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেবক ও মংপং পোস্টের পুলিশ। মৃত যুবকের পরিবারকে খবর দেওয়া হয়। দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। কেন তিনি এমনটা করলেন বিষয়টি এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Releated Posts

১০ এপ্রিল রাজ্যসভায় শপথ নিতে পারেন নীতীশ কুমার, ১৩ এপ্রিলের পর মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার সম্ভাবনা

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আগামী ১০ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিতে পারেন বলে মুখ্যমন্ত্রীর…

ByByNews Desk Apr 2, 2026

কলকাতায় ইডির তল্লাশি, তোলাবাজি মামলায় একাধিক জায়গায় অভিযান

কলকাতা, ১ এপ্রিল(আইএএনএস): তোলাবাজি সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় শহরের একাধিক জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকাল…

ByByNews Desk Apr 1, 2026

নালন্দা মন্দিরে পদপিষ্ট: এসএইচও সাসপেন্ড, ৪ পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

পাটনা, ৩১ মার্চ (আইএএনএস) : শীতলা মাতা মন্দির-এ মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় ৮ জনের মৃত্যুর পর প্রশাসনের পক্ষ থেকে…

ByByNews Desk Mar 31, 2026

মূল আদর্শ থেকে সরে গেছে বাম, কেরলে পিনারাই বিজয়নকে আক্রমণ রাহুল গান্ধীর

কান্নুর, ৩১ মার্চ (আইএএনএস): কেরলের শাসক বামফ্রন্টকে কড়া ভাষায় আক্রমণ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করলেন, বামপন্থীরা…

ByByNews Desk Mar 31, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top