News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নয় বছরের শিশু কন্যাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক
Image

নয় বছরের শিশু কন্যাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক

কৈলাসহর, ২ এপ্রিল: নয় বছরের এক শিশু কন্যাকে বাড়ি থেকে পাশের জঙ্গলে তোলে নিয়ে গিয়ে ধর্ষন করার সময় গ্রামবাসীরা ৩০ বছরের এক যুবককে আটক করে পুলিশের হাতে তোলে দেয়।  সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনা উনকোটি জেলায়।

উল্লেখ্য, কৈলাসহরের ভগবাননগর এলাকায় নয় বছরের এক শিশু কন্যাকে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায় একই এলাকার রহিম আলী( কল্পিত নাম) নামে এক ৩০ বছরের ব্যক্তি। তাকে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। ওই শিশুটি চিৎকার চেচামেচি শুরু করলে গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে এসে হাতেনাতে ধরে ফেলে রহিম আলী(কল্পিত নাম) নামে ওই যুবককে।

ঘটনার সময় শিশুর মা, বাবা কেউ বাড়িতে ছিলেন না। শিশুর মা এবং বাবা দুইজনই ইট ভাট্রার শ্রমিক। প্রতিদিন সকালে তার মা এবং বাবা কাজের জন্য ইট ভাট্রায় চলে যান এবং সন্ধ্যায় বাড়ি ফেরেন। প্রতিদিনের ন্যায় আজও শিশুটির মা এবং বাবা ইট ভাট্রায় সকালে চলে যাবার পর অভিযুক্ত বাড়িতে এসে জোর করে শিশুটিকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ।

অন্যদিকে গ্রামবাসীরা অভিযুক্তকে আটক করে উত্তম মধ্যম দিয়ে শিশুটির মা এবং বাবাকে খবর দেওয়ার পর ঘটনাস্থলে মা এবং বাবা আসার পর কৈলাসহর মহিলা থানায় খবর দেয়। খবর পেয়ে কৈলাসহর মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রহিম আলীকে (কল্পিত নাম) গ্রেফতার করে এবং শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নয় বছরের কন্যার মা লিখিত অভিযোগ ওসি-এর নিকট জমা দেওয়ার সময় ওসি স্বর্না দেববর্মা জানান যে, পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে মামলা নেবে। কিন্তু নয় বছরের কন্যার মা তাতে রাজি ছিলেন না। পরবর্তী সময়ে নয় বছরের কন্যার মা সংবাদ মাধ্যমের দারস্থ হলে ওসি স্বর্না দেববর্মা নয় বছরের কন্যার এবং মায়ের জবানবন্দী নিয়ে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গিয়ে মেডিকেল করিয়ে আদালতে প্রেরণ করে।

সবকিছু মিলে দিনমজুর পরিবারের নয় বছরের কন্যাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি উঠেছে। 

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top