News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইভিএম ব্যবহারে অনাস্থা জানিয়ে ব্যালটে ভোটগ্রহণ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি প্রদেশ কংগ্রেসের
Image

ইভিএম ব্যবহারে অনাস্থা জানিয়ে ব্যালটে ভোটগ্রহণ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ২ এপ্রিল: ইভিএম ব্যবহারে অনাস্থা জানিয়ে ব্যালটে ভোটগ্রহণ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস। আজ সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী ও সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী একাধিক অভিযোগ তুলে রাজ্যের নির্বাচন প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

প্রবীর চক্রবর্তী বলেন, ২০১৮ সালের পর থেকে রাজ্যে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনে সরকারি প্রশাসনকে যথেচ্ছভাবে ব্যবহার করা হয়েছে এবং টাকার অপব্যবহার হয়েছে। তাঁর অভিযোগ, ধর্মনগর উপনির্বাচন ও ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচনের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যাচ্ছে। তিনি দাবি করেন, ভিভিপ্যাট-সহ পর্যাপ্ত ইভিএম রাজ্যে মজুত থাকা সত্ত্বেও মধ্যপ্রদেশ থেকে অতিরিক্ত ইভিএম আনা হয়েছে।

তিনি আরও জানান, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ওয়েবকাস্টিং চালুর দাবি জানানো হলেও তা উপেক্ষা করা হয়েছে। সর্বদলীয় বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করতে গেলে বিজেপির প্রতিনিধিদের সঙ্গে তর্কবিতর্ক ও হইচইয়ের সৃষ্টি হয়, কিন্তু কোনো সমাধান মেলেনি। নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির “অস্বচ্ছ সম্পর্ক” নিয়েও বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি।

অন্যদিকে, প্রশান্ত সেন চৌধুরী অভিযোগ করেন, নির্বাচন ঘোষণার আগে কোনো সর্বদলীয় বৈঠক ডাকা হয়নি। পরে অনুষ্ঠিত বৈঠকে জানা যায়, ভিভিপ্যাট ছাড়াই ইভিএমে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী বলে দাবি করেন তিনি।

তাঁর কথায়, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সিসিটিভি নজরদারি ও স্বচ্ছ ভোটপ্রক্রিয়া নিশ্চিত করতে একাধিক দাবি নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top