News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চালক ও সহচালকের সোনার চেইন লুট করে গাড়ি ছিনতাই
Image

চালক ও সহচালকের সোনার চেইন লুট করে গাড়ি ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷  বিশালগড়ের করইয়ামুড়া বাজার থেকে সোমবার রাত নয়টা নাগাদ গাড়ি সহ সোনার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্কে সৃষ্টি হয়েছে৷  বিশালগড় করইমুড়া বাজার থেকে গাড়ি ও স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে গেছে দুষৃকতিকারীরা৷ ঘটনার বিবরণের জানা যায় সোমবার রাত ৯টা নাগাদ বিশালগড় থেকে টিআর-০৭-বি১৮২০ নাম্বারের বোলেরো গাড়িটি রহিমপুর যাবার পথে করইমুড়া বাজারে পৌঁছলে দুষৃকতিকারীদের খপ্পরে পড়ে৷ গাড়িতে থাকা চালক ও সহচালকের কাছ থেকে স্বর্ণের চেইন ও বোলোরো গাড়িটি ছিনতাই করে নিয়ে যায় দুষৃকতিকাররা৷পরবর্তী সময়ে গাড়িতে থাকা চালক মোঃ হানিফ খবর দেয় বিশালগড় থানায়৷ বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে বোলেরো গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে৷পুলিশ দুষৃকতিকারীদের টিকির নাগাল পায়নি৷ বর্তমানে বোলেরো গাড়িটি বিশালগড় থানায় পুলিশের হেফাজত রয়েছে৷

Releated Posts

কাঠালিয়ার ভবানীপুর সড়কে নিম্নমানের সংস্কারের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৪ এপ্রিল: দীর্ঘদিনের ভাঙাচোরা অবস্থার পর সংস্কার কাজ শুরু হলেও, কাজের গুণমান নিয়ে তীব্র ক্ষোভ…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

ধর্মনগর উপনির্বাচনে চয়ন ভট্টাচার্যের সমর্থনে জোর প্রচার, ময়দানে বিরজিৎ সিনহা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ এপ্রিল: ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ক্রমশই চড়ছে রাজনৈতিক উত্তাপ। জয় নিশ্চিত করতে…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

বেহাল রাস্তা ও পানীয় জলের সংকটে ক্ষোভ, বিধায়ক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

আগরতলা, ৪ এপ্রিল: সোনামুড়া মহকুমার অন্তর্গত ময়নামা গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা ও তীব্র…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

চিচিংছড়ায় বাড়ি বাড়ি প্রচারে হলিউড চাকমা, উৎসবের আবহ এলাকায়

আগরতলা, ৪ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ৬ নং মনু-ছৈলেংটা আসনে তিপরা মথা দলের প্রার্থী হলিউড চাকমার…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top