News Flash

  • Home
  • দিনের খবর
  • জেনারেটর ব্যবসায়ীকে খুনের অভিযোগে গ্রেফতার মহিলা সহ ১
Image

জেনারেটর ব্যবসায়ীকে খুনের অভিযোগে গ্রেফতার মহিলা সহ ১

পতিরাম, ২৭ ফেব্রুয়ারি (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানার কামালপুর হাট এলাকায়এক জেনারেটর ব্যবসায়ীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল । রবিবার গভীর রাতে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ ঘটনাস্থলের অদূরে পড়েছিল। সোমবার সকালে খবর পেয়ে পতিরাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম প্রবীর দত্ত (৬২)। তিনি বালুরঘাট শহরের ২০ নম্বর ওয়ার্ডের অগ্নিশিখা ক্লাব পাড়ার বাসিন্দা ছিলেন। এই ঘটনায় পতিরাম থানার পুলিশ অভিযুক্ত এক মহিলা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রবীর দত্ত পেশায় একজন জেনারেটর ব্যবসায়ী ছিলেন। অভিযোগ, রবিবার রাত ১১টা নাগাদ তিনি কামালপুরে মিনতি মাহাতো নামে এক মহিলার বাড়িতে গিয়েছিলেন। ওই মহিলার স্বামী ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন বলে জানা গিয়েছে। ওত রাতে একজন মহিলার বাড়িতে যাওয়ার জন্য মহিলার ভাসুরের সঙ্গে প্রবীরের প্রথমে কথা কাটাকাটি ও পরে রীতিমতো মারপিট শুরু হয়। মারধরের জেরে মহিলার ভাসুর কাশিনাথ মাহাতোর মাথা ফেটে যায়। এরপর কাশিনাথ চ্যালা কাঠ নিয়ে প্রবীরের ওপর চড়াও হয়। চ্যালা কাঠের আঘাতে রক্তাক্ত ঘটনাস্থলেই মৃত্যু হয় জেনারেটর ব্যবসায়ীর। ঘটনার পর এদিন মূল অভিযুক্ত কাশীনাথ মাহাতো এবং মিনতি মাহাতোকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদের পর পুলিশ দুজনকেই গ্রেফতার করে।

Releated Posts

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top