News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রাতর্ভ্রমণে বেরিয়ে দুর্ঘটনায় মৃত্যু দুই বন্ধুর
Image

প্রাতর্ভ্রমণে বেরিয়ে দুর্ঘটনায় মৃত্যু দুই বন্ধুর

বাঁকুড়া, ২৭ ফেব্রুয়ারি (হি. স.) : মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়া ৬০ নম্বর জাতীয় সড়কে। মৃতদের নাম যথাক্রমে স্বপন অধিকারী (৬৫) ও তরুণ দে (৫৫)। সোমবার বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বাঁকাদহের পেট্রল পাম্প সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া গাড়ির ধাক্কায় ওই দুই পথচারীর মৃত্যু হয় বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো এদিনও প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন দুই ব্যক্তি। এর মধ্যে হেত্যাগোড়া গ্রামের বাসিন্দা পেশায় পশু চিকিৎসক স্বপন অধিকারী ও বাঁকাদহ গ্রামের পেশায় সাইকেল সারাইয়ের মিস্ত্রি তরুণ দে। এদিন সকালে ৬০ নম্বর জাতীয় সড়ক দিয়েই স্বপন অধিকারীর ভাই বিদ্যুৎ অধিকারী সাইকেল নিয়ে কাজে যাওয়ার সময় দু’জনকেই রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। বিদ্যুৎ অধিকারী নিজে উদ্যোগ নিয়ে দু’জনকেই উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের অনুমান, প্রাতঃভ্রমণের বেরোনো ওই দুই পথচারীকে বেপরোয়া গতিতে যাওয়া গাড়ি ধাক্কা মেরেই এলাকা ছাড়ে। ঘাতক গাড়িটিকে চিহ্নিতকরণের চেষ্টার কাজ শুরু করেছে পুলিশ।

Releated Posts

নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে থাকার আবেদন, পোস্টারে নিশান্তকে ‘ভবিষ্যৎ সিএম’ হিসেবে তুলে ধরল জেডিইউ কর্মীরা

পাটনা, ৪ এপ্রিল(আইএএনএস): বিহারের রাজনীতিতে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-কে রাজ্যসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পোস্টার দিল জেডিইউ-র…

ByByNews Desk Apr 4, 2026

পুলিশের ‘পক্ষপাতিত্বের’ অভিযোগে তিন আধিকারিককে অপসারণের দাবি বিজেপির

কলকাতা, ৪ এপ্রিল(আইএএনএস): নির্বাচনের আগে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিন পুলিশ আধিকারিককে সরানোর দাবি জানিয়ে রাজ্যের মুখ্য…

ByByNews Desk Apr 4, 2026

টিটিএএডিসি নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের জয়ের আহ্বান, মান্দাই পুলিনপুরে পদযাত্রা ও বাজার সভা

আগরতলা, ৪ এপ্রিল: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রচার তুঙ্গে। এই প্রেক্ষাপটে ১৬ মান্দাই…

ByByNews Desk Apr 4, 2026

তিরুবনন্তপুরমে মোদীর রোডশো ঘিরে উৎসবের আবহ, উপচে পড়া ভিড়

তিরুবনন্তপুরম, ৪ এপ্রিল (আইএএনএস): রঙ, সংস্কৃতি আর জনস্রোতে ভরে উঠল কেরলের রাজধানী তিরুবনন্তপুরম। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top