News Flash

  • Home
  • দিনের খবর
  • পুলিশের কাজে বাঁধা দেওয়া ও মারধরের ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেফতার
Image

পুলিশের কাজে বাঁধা দেওয়া ও মারধরের ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেফতার

ঝাড়গ্রাম, ২৭ ফেব্রুয়ারি ( হি. স.) : পুলিশের কাজে বাঁধা দেওয়া, মারধরের ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে ঝাড়খণ্ড রাজ্যের বহড়াগুড়া থেকে রাজীব মুদি, গোপীবল্লভপুর থানার ঝিল্লি পাখির আলয় থেকে রাজবল্লভ বেরা ও কমল নায়েককে গ্রেফতার করেন। ধৃত ব্যক্তিদের বাড়ি দহমুন্ডা এলাকায়। সোমবার অভিযুক্ত ধৃত ব্যক্তিদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক দু দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

উল্লেখযোগ্য, রবিবার বিকেলে সুবর্ণরেখা নদীর থেকে বালি নিয়ে আসার যাচ্ছিল একটি লরি। সেই সময় দহমুন্ডা এলাকার লরিটি এক বাইক আরোহীকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় করমা সিং নামে এক বছর সাতাশের যুবকের। এই ঘটনার পর এলাকায় মানুষজনেরা রাস্তার উপর মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই ঘটনার খবর পাওয়ার পর গোপীবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছালে সেখানকার উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছোঁড়ার পাশাপাশি লঠি নিয়ে পুলিশকে তাড়া করেন। এমনকি বালি খাদানে থাকা একটি অস্থায়ী তাবুতে আগুন ধরিয়ে দেন। পরে গোপীবল্লভপুর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার কল্যান সরকার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির সামাল দেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই এলাকার বালি খাদান থেকে রোজদিন শয়ে শয়ে বালি বোঝাই লরি জনবহুল এলাকা দিয়ে যাতায়াত করে। দ্রুত গতিতে লরি গুলি যাতায়াত করার ফলে প্রায় দিনেই ছোটো বড় দুর্ঘটনা লেগে রয়েছে। অতিরিক্ত বালি বোঝাই লরি যাতায়াত করার ফলে রাস্তার অবস্থা বেহাল অবস্থা হয় বলে অভিযোগ করেন বাসিন্দারা।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top