News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পে সবমিলিয়ে ৫০ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। নাগাল্যান্ডে এবারও বিজেপি-এনডিপিপি জোট সরকার গড়বে, উত্তর আঙ্গামী-২ আসনে ভোট দিয়ে দাবি মুখ্যমন্ত্রী রিওর
Image

সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পে সবমিলিয়ে ৫০ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। নাগাল্যান্ডে এবারও বিজেপি-এনডিপিপি জোট সরকার গড়বে, উত্তর আঙ্গামী-২ আসনে ভোট দিয়ে দাবি মুখ্যমন্ত্রী রিওর

কোহিমা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : নাগাল্যান্ডে এবারও রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী হয়ে বিজেপি-এনডিপিপি জোট সরকার গঠন করবে। আজ সকালে উত্তরাঞ্চল আঙ্গামী-২ আসনে ভোট দিয়ে জোরের সঙ্গে দাবি করেছেন মুখ্যমন্ত্রী নেইফিউ রিও।

এদিন সকালে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন ‘ন্যাশনাল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি’ (এনডিপিপি)-প্রধান তথা মুখ্যমন্ত্ৰী নেইফিউ রিও। ভোট দিয়ে বুথের বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, বিজেপি এবং এনডিপিপি জোট সরকারের প্রতি রাজ্যবাসীর যে আস্থা দেখা যাচ্ছে, তাতে বদ্ধমূল বিশ্বাস, এই জোটকেই এবারও শাসন-ক্ষমতায় চান জনতা। এবারের বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোটে বিজয়ী হবেন ক্ষমতাসীন জোটের প্রার্থীরা। তিনি বলেন, ২০১৮ সালে অনুষ্ঠিত নিৰ্বাচনের আগে বিজেপির সঙ্গে তাঁর দল যে জোট বেঁধেছিল আজও তা অক্ষুণ্ণ রয়েছে। সে অনুযায়ী বিজেপি ২০টি আসনে এবং তাঁর দল এনডিপিপি ৪০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

রিও বলেন, গত ১৪ ফেব্রুয়ারি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, ২০ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ২৪ ফেব্রুয়ারি ডিমাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ নির্বাচনী সভা করেছেন তিনি। সব সমাবেশে বিপুল সংখ্যার জনতা উপস্থিত ছিলেন। বলেন, কয়েক দশকের পুরনো নাগা রাজনৈতিক সমস্যার চূড়ান্ত সমাধানের পরিবেশ অনুকূলে এসেছে, শীঘ্রই এই সমস্যার সমাপ্তি আশা করছেন।

প্রসঙ্গত, নেইফিউ রিও চার মেয়াদের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই রাজ্যের সবচেয়ে দীর্ঘকালীন সরকারের প্রধান। রাজ্য বিধানসভায় এনডিপিপি-বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আবারও তিনি সরকারের প্রধান হবেন বলে দাবি করেছেন রিও। ১৯৮৯ সাল থেকে উত্তরাঞ্চল আঙ্গামী-২ আসনে অপ্রতিরোধ্য নেইফিউ। তবে ২০১৪ সালে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে চলে গিয়েছিলেন তিনি। পরে প্রধানমন্ত্রী মোদীর ইচ্ছায় ২০১৮ সালে রাজ্য রাজনীতিতে চলে আসেন এবং এই আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধায়ক নির্বাচিত হয়ে ফের মুখ্যমন্ত্রীর আসনে বসেন নেইফিউ।

উল্লেখ্য, ৬০ সদস্যের নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে বিজেপি ২০টি আসনে এবং জোটশরিক এনডিপিপি ৪০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এবার নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে জাতীয় এবং আঞ্চলিক মোট ১২টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। রাজ্য রাজনীতিতে কোনও প্রভাব নেই, এমন বেশ কয়েকটি রাজনৈতিক দলও এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ময়দানে রয়েছে। এদের মধ্যে আম আদমি পার্টি (আপ), রাইজিং পিপলস পার্টি, রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া সংক্ষেপে আরপিআই (এ) এবং এলজেপি (রামবিলাস) প্রথমবারের মতো প্রার্থী দিয়েছে।

Releated Posts

গুয়াহাটিতে নাইটক্লাবে মহিলাকে পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ, ম্যানেজার আটক

গুয়াহাটি, ৩ অক্টোবর (আইএএনএস): অসমের গুয়াহাটির খানাপাড়া এলাকায় একটি নাইটক্লাবে এক মহিলাকে বাউন্সাররা পোশাক খুলিয়ে মারধর করেছে বলে…

ByByNews Desk Oct 3, 2026

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top