News Flash

Image

অসমে ১৪২টি খ্রিষ্টান উপজাতি পরিবারের হিন্দু ধর্মে প্রত্যাবর্তন

জাগিরোড (অসম), ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : অসমে ১৪২টি খ্রিষ্টান উপজাতি পরিবারের সদস্য হিন্দু ধর্মে প্রত্যাবর্তন করেছেন। আজ সোমবার জাগিরোডের তিওয়াশং গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে যাগযজ্ঞ সহ ধর্মীয় নানা পূজাপার্বণের মাধ্যমে তাঁরা সনাতন ধর্মে ফিরে এসেছেন।

গোবা দেওরাজা রাজ পরিষদের সাধারণ সম্পাদক জুরসিং বরদলৈ এ সম্পর্কে জানান, পরিষদের উদ্যোগে আয়োজিত ‘ঘর ওয়াপসি’ (স্বগৃহে প্রত্যাবর্তন) অনুষ্ঠানে ওই সকল উপজাতি জনগোষ্ঠীয় মানুষ স্বইচ্ছায় সনাতন ধর্মে ফিরে এসেছেন। বরদলৈ বলেন, তিওয়া উপজাতির প্রায় ১,১০০ পরিবারের সদস্য, যারা ইতোপূর্বে খ্রিষ্টধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন তাঁরা সনাতন ধর্মে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, ওই সকল খ্রিষ্টান জনগণ স্বইচ্ছায় তাঁর সংগঠন গোবা দেওরাজা রাজ পরিষদের সঙ্গে যোগাযোগ করে সনাতন ধর্ম গ্রহণ করেছেন। তাঁরা সনাতন তথা হিন্দুত্বের প্রতি সর্বদা আস্থা ও বিশ্বাস রাখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বরদলৈ আরও বলেন, তাঁরা খ্রিষ্টান পরিচয় ত্যাগ করে আজ থেকে হিন্দু ধর্মাবলম্বী তিওয়া সংস্কৃতি ও ঐতিহ্যকে গ্রহণ করেছেন।

সাধারণ সম্পাদক জুরসিং বরদলৈ বলেন, তিওয়া জনগোষ্ঠীয় যাঁরা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন বা আরও যাঁরা সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা জন্মগতভাবে হিন্দু ছিলেন। তাঁদের বাপ-দাদাদের কয়েকজন অর্থনৈতিক অবস্থা এবং শিক্ষার অভাবে খ্রিষ্টধর্ম গ্রহণ করেছিলেন। তিনি বলেন, ‘পরাবর্তিতদের আমরা সার্বিক সমর্থন করব যাতে তাঁরা সুষ্ঠু জীবিকা অর্জন করতে পারেন। কৃষিকাজের মতো প্রশিক্ষণ কর্মসূচিতেও তাঁদের নিয়োজিত করার চেষ্টা করব।’

তাঁর দাবি, অসম সরকার তাঁদের অনেক সাহায্য করেছে। তিওয়া কাউন্সিল দ্বারা স্কুল স্থাপন করা হয়েছে যাতে শিশুরা মানসম্পন্ন শিক্ষা পায়। পরিষদ ভোটার তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, রেশন কার্ডও তৈরি করে দেওয়া হয়েছে, জানান গোবা দেওরাজা রাজ পরিষদের সাধারণ সম্পাদক জুরসিং বরদলৈ।

Releated Posts

গুয়াহাটিতে নাইটক্লাবে মহিলাকে পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ, ম্যানেজার আটক

গুয়াহাটি, ৩ অক্টোবর (আইএএনএস): অসমের গুয়াহাটির খানাপাড়া এলাকায় একটি নাইটক্লাবে এক মহিলাকে বাউন্সাররা পোশাক খুলিয়ে মারধর করেছে বলে…

ByByNews Desk Oct 3, 2026

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top