৪.৩ তীব্রতা ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাট

গান্ধীনগর, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : সকালে দেশের উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য দুই রাজ্য মেঘালয় ও অসমের পর বিকালে ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাট। রবিবার বিকেল ৩.২১ মিনিটে রাজকোট থেকে প্রায় ২৭০ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে ৪.৩ তীব্রতার কম্পন অনুভূত হয়।
এদিনন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল ৩.২১ মিনিটে রাজকোট থেকে প্রায় ২৭০ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেল যার তীব্রতা ছিল ৪.৩। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। গত সপ্তাহে গুজরাটের আমরেলি জেলায় তিনটি ছোট কম্পন হয়েছে। তারপর এদিন ফের ভূমিকম্প হল।
এর আগে আজ সকাল ৯-টা ৪৯ মিনিট ৫৭ সেকেন্ডে কেঁপে উঠেছে মেঘালয়ের তুরা সহ পার্শ্ববর্তী অসমের মানকাচর জেলার একাংশ এবং বাংলাদেশ ও ভুটানের সীমান্তবর্তী অঞ্চল। আজ সকালে সংঘটিত ভূমিকম্প রিখটার স্ক্যালে ৪.০ ধরা পড়েছে। তবে ভূমিকম্পের ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই।
প্রসঙ্গত, সম্প্রতি তুরস্ক ও সিরিয়াতে ৭.৮ রিখটারের ভূমিকম্প হয়েছে। এতে ৫০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ।