News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঈদকে সামনে রেখে জমজমাট সোনামুড়া বাজার, মহিলাদের উপচে পড়া ভিড়
Image

ঈদকে সামনে রেখে জমজমাট সোনামুড়া বাজার, মহিলাদের উপচে পড়া ভিড়

সোনামুড়া, ১৪ মার্চ: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে সোনামুড়া বাজার। ঈদের প্রায় এক সপ্তাহ আগে থেকেই এখানে শুরু হয়েছে কেনাকাটার ধুম। জামা-কাপড়, সেমাইসহ নানা সামগ্রী কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা, যার মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি।

চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস শুরু হয়েছে। চাঁদ দেখার মাধ্যমে শুরু হয়েছে রোজা পালন, আর এখন সকলের অপেক্ষা ঈদের চাঁদের জন্য। আর মাত্র এক সপ্তাহ পর পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। এই উৎসবকে ঘিরেই জমে উঠেছে ঈদের বাজার।

ত্রিপুরার অন্যতম মুসলিম অধ্যুষিত এলাকা হওয়ায় ঈদের কেনাকাটার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সোনামুড়া। শুধু স্থানীয় মানুষই নয়, বক্সনগর, উদয়পুর, বিলোনিয়া এবং আগরতলা থেকেও বহু ক্রেতা ঈদের কেনাকাটা করতে সোনামুড়া বাজারে ভিড় করছেন।

ব্যবসায়ীদের দাবি, অন্যান্য বছরের তুলনায় এ বছর বাজারে মানুষের আনাগোনা অনেকটাই বেড়েছে। ফলে বেচাকেনাও বেশ ভালো হচ্ছে। এতে স্বভাবতই খুশি ব্যবসায়ীরা। ক্রেতারাও বেশি দরদাম না করেই পছন্দমতো জামা-কাপড় ও অন্যান্য সামগ্রী কিনে নিচ্ছেন।

এই অঞ্চলের অনেক পুরুষ কাজের সূত্রে বাইরে থাকায় বাজারে মহিলাদের উপস্থিতিই বেশি লক্ষ্য করা যাচ্ছে।

উল্লেখ্য, ইসলামে রোজা আত্মশুদ্ধি, সংযম এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পালন করা হয়। এটি ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম একটি ফরজ ইবাদত। রমজান মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও সকল প্রকার পাপাচার থেকে বিরত থেকে রোজা পালন করেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ফলে ঈদকে সামনে রেখে সোনামুড়া বাজারে এখন উৎসবের আমেজ স্পষ্ট।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top