News Flash

  • Home
  • বিনোদন
  • অপ্রতিরোধ্য আরআরআর, এবার ক্রিটিক্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসেও জয়লাভ
Image

অপ্রতিরোধ্য আরআরআর, এবার ক্রিটিক্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসেও জয়লাভ

লস এঞ্জেলেস, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): অপ্রতিরোধ্য আরআরআর! একের পর এক কীর্তি স্থাপন করেই চলেছে রাজামৌলি পরিচালিত এই ব্লকব্লাস্টারটি। এর আগে গোল্ডেন গ্লোবস ও ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডস-এর মঞ্চে পুরষ্কৃত হয়েছে এই সিনেমা। এবার হলিউডের ক্রিটিক্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসেও পুরষ্কার জিতল আরআরআর। সেরা অ্যাকশন ফিল্ম হিসেবে এই খেতাব জিতেছে রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনিত এই সিনেমা।

শুধু তাই নয়! এই একই বিভাগে মনোনীত হয়েছিল টম ক্রুজ অভিনিত হলিউড অ্যাকশন ফিল্ম টপ গান ম্যাভেরিক। এই ধরনের জনপ্রিয় হলিউড সিনেমাকে হারিয়ে সেরার শিরোপা অর্জন করেছে আরআরআর। আজ, এসএস রাজামৌলি নিজে হাতে এই পুরষ্কার গ্রহণ করেন। হাতে অ্যাওয়ার্ড পেয়েই তিনি ধন্যবাদ জানিয়েছেন, আরআরআর-এর স্টান্ট কুশীলবদের। হলিউডের বিভিন্ন অ্যাওয়ার্ড প্রদানকারী সংগঠনগুলি যাতে স্টান্টম্যানদেরকেও পুরষ্কার প্রদানের ব্যবস্থা করেন, সেই বিষয়ে বিশেষ অনুরোধ জানিয়েছেন পরিচালক।

Releated Posts

অভিনেত্রী রুক্মিণী বসন্তের ভুয়ো বিকিনি ছবি-কাণ্ডে তদন্তে গতি, মেটার কাছে তথ্য চাইল কর্নাটক সাইবার পুলিশ

বেঙ্গালুরু, ৮ জুন (আইএএনএস): অভিনেত্রী রুক্মিণী বসন্ত-এর ভুয়ো বিকিনি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্তে…

ByByNews Desk Jun 8, 2026

আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মেলানোর কথা বললেন অমিতাভ, স্মৃতিচারণ পুরনো দিনের

মুম্বই, ৮ জুন (আইএএনএস): প্রযুক্তির দ্রুত পরিবর্তনের যুগে প্রজন্মের পর প্রজন্ম কীভাবে ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে বেড়ে উঠেছে,…

ByByNews Desk Jun 8, 2026

‘পুষ্পক’ তৈরি হয়েছিল মাত্র ১৫ লক্ষ টাকায়, আজ হলে ২০০ কোটি আয় করত: কমল হাসান

চেন্নাই, ৮ জুন (আইএএনএস): কিংবদন্তি পরিচালক সিঙ্গীতম শ্রীনিবাস রাও পরিচালিত সমালোচকদের প্রশংসিত সুপারহিট ছবি পুষ্পক মাত্র ১৫ লক্ষ…

ByByNews Desk Jun 8, 2026

নিভে গেল ‘লাফিং ভিলা’র হাসি, প্রয়াত মালয়ালম অভিনেতা সলিম কুমার

কোচি, ৭ জুন (আইএএনএস): মালয়ালম চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী সেলিম কুমার আর নেই। দীর্ঘদিনের…

ByByNews Desk Jun 7, 2026
Scroll to Top