News Flash

  • Home
  • দিনের খবর
  • অমৃতকাল বাজেটে তরুণ প্রজন্ম ও তাঁদের ভবিষ্যৎকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী
Image

অমৃতকাল বাজেটে তরুণ প্রজন্ম ও তাঁদের ভবিষ্যৎকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): অমৃতকাল বাজেটে তরুণ প্রজন্ম ও তাঁদের ভবিষ্যৎকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দক্ষতা ও শিক্ষা বিষয়ে বাজেট পরবর্তী ওয়েবিনারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বছরের পর বছর ধরে আমাদের শিক্ষাক্ষেত্র অনমনীয়তার শিকার, আমরা তা পরিবর্তন করার চেষ্টা করেছি। আমরা ভবিষ্যতে তরুণ প্রজন্মের চাহিদা অনুযায়ী শিক্ষা ও দক্ষতাকে পুনর্নির্মাণ করেছি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমরা শিক্ষকদের কাছ থেকে প্রচুর সমর্থন পেয়েছি। তাঁদের সমর্থনই সরকারকে শিক্ষাক্ষেত্রে সংস্কারে উৎসাহিত করেছে। শিক্ষকদের ভূমিকা শুধু শ্রেণীকক্ষেই সীমাবদ্ধ নয়, এখন প্রযুক্তির কারণে বিশ্ব তাঁদের হাতের মুঠোয়। প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, নতুন প্রযুক্তি নতুন যুগের ক্লাসরুম তৈরি করতে সাহায্য করছে। এই বাজেট একটি ব্যবহারিক এবং শিল্প-ভিত্তিক শিক্ষা ব্যবস্থার উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং ভীত তৈরি করে।

Releated Posts

‘দুই দেশের বিষয়’: সার্জিও গোরের মন্তব্য নিয়ে আমেরিকা-পাকিস্তান টানাপোড়েনে ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ২০ আগস্ট (আইএএনএস): কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ—ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের এই মন্তব্যকে কেন্দ্র করে পাকিস্তান…

ByByNews Desk Aug 20, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-এসএফআই সংঘর্ষের পর উত্তেজনা, স্থায়ী পুলিশ ফাঁড়ির ইঙ্গিত উপাচার্যের

কলকাতা, ২০ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন এসএফআই ও এবিভিপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর বৃহস্পতিবারও উত্তেজনা অব্যাহত…

ByByNews Desk Aug 20, 2026

অন্ধ্রের নিখোঁজ ৭ মৎস্যজীবীর সন্ধানে নৌবাহিনী ও কোস্ট গার্ডের ব্যাপক তল্লাশি

অমরাবতী, ২০ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের সাত মৎস্যজীবী নিখোঁজ হওয়ার ঘটনায় বঙ্গোপসাগরে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় নৌবাহিনী…

ByByNews Desk Aug 20, 2026

বিশ্বে সর্বোচ্চ রেল সেতুতে প্রথমবার ১০০ কিমি গতিতে ছুটল বন্দে ভারত

জম্মু, ২০ আগস্ট (আইএএনএস): বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব রেল সেতুর ওপর প্রথমবার ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top