News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • পুরুষদের তুলনায় মহিলাদের ৩ শতাংশ অধিক ভোটাধিকার প্রয়োগ এবং ৩.৬০ লক্ষ নতুন ভোটার ত্রিপুরায় বিজেপির জয় নিশ্চিত করবেন : বিপ্লব
Image

পুরুষদের তুলনায় মহিলাদের ৩ শতাংশ অধিক ভোটাধিকার প্রয়োগ এবং ৩.৬০ লক্ষ নতুন ভোটার ত্রিপুরায় বিজেপির জয় নিশ্চিত করবেন : বিপ্লব

আগরতলা,২৪ ফেব্রুয়ারী(হি.স.) : বিধানসভা নির্বাচনে পুরুষদের তুলনায় মহিলাদের ৩ শতাংশ অধিক ভোটাধিকার প্রয়োগ এবং ৩.৬০ লক্ষ নতুন ভোটার ত্রিপুরায় বিজেপির জয় নিশ্চিত করবেন। আজ শুক্রবার উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে দিয়ে জোর গলায় এই দাবি করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি সন্ত্রাস বন্ধে বিরোধীদের সংযত থাকার আবেদন করেছেন। তাঁর পরামর্শ, সন্ত্রাসের পথে নয় বিজেপিকে গণতান্ত্রিকভাবে মোকাবিলা করুণ। 

এদিন তিনি বলেন, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় ফিরবে। এখন শুধুই সময়ের অপেক্ষা। তাঁর মতে, বিধানসভা নির্বাচনে পুরুষদের তুলনায় ৩ শতাংশ অধিক মহিলারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। ত্রিপুরার ইতিহাসে এই প্রথম মহিলারা পুরুষদের থেকে বেশি ভোট দিয়েছেন। তাঁর দাবি, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরায় বড় মাত্রায় মহিলা স্বশক্তিকরণের কাজ হয়েছে। ৪.২০ লক্ষ স্বসহায়ক দলে মহিলারা রয়েছেন। এছাড়া, অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের জন্য বিজেপি সরকার সহায়তা দিয়েছে এবং মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করেছে। সাথে তিনি যোগ করেন, এবার ৩.৬০ লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছেন। তাঁরা সকলে মিলেই বিজেপির জয় সুনিশ্চিত করবেন, দৃঢ়তার সাথে বলেন তিনি। 

এদিকে, সন্ত্রাস বন্ধে সকলের প্রতি সংযত থাকার আবেদন করেছেন বিপ্লব কুমার দেব। তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন, সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত সকলেই ত্রিপুরার নাগরিক। তাই, সন্ত্রাসের পথে না গিয়ে গণতান্ত্রিকভাবে বিজেপিকে মোকাবিলা করুণ।

Releated Posts

সাব্রুমে কমিশনিংয়ের দ্বিতীয় পর্ব ও পোস্টাল ব্যালট ভোটগ্রহণ শুরু

আগরতলা, ৭ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় মঙ্গলবার কমিশনিংয়ের দ্বিতীয় পর্ব সম্পন্ন হচ্ছে। ২৭ পূর্ব মুহুরিপুর-ভুরাতলী এবং ২৮…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

ত্রিপুরায় ডেলিভারি কর্মীদের আইনী সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি বিধায়ক বিরজিৎ-র

আগরতলা, ৭ এপ্রিল: ত্রিপুরায় একের পর এক ডেলিভারি কর্মীদের উপর হামলা, হয়রানি ও মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

নিগমানন্দ গোস্বামীর নেতৃত্বে দীর্ঘ আট বছর পর বিশালগড়ে পুনরুদ্ধার হল কংগ্রেস ভবন

বিশালগড়, ৭ এপ্রিল: দীর্ঘ আট বছর পর বিশালগড়ে পুনরুদ্ধার হল কংগ্রেস ভবন। প্রয়াত কংগ্রেস বিধায়ক পরিমল সাহার ৪৩তম…

ByByReshmi Debnath Apr 7, 2026

এডিসি এলাকা বিজেপি মুখী, মানুষের আস্থা স্পষ্ট : কৃষিমন্ত্রী

আগরতলা, ৬ এপ্রিল:  বিরোধী দল জয়ী হলে আবার তারা বঞ্চনার মিথ্যা অভিযোগ তুলবে এতে বার বার ক্ষতি হচ্ছে…

ByByReshmi Debnath Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top