News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিগমানন্দ গোস্বামীর নেতৃত্বে দীর্ঘ আট বছর পর বিশালগড়ে পুনরুদ্ধার হল কংগ্রেস ভবন
Image

নিগমানন্দ গোস্বামীর নেতৃত্বে দীর্ঘ আট বছর পর বিশালগড়ে পুনরুদ্ধার হল কংগ্রেস ভবন

বিশালগড়, ৭ এপ্রিল: দীর্ঘ আট বছর পর বিশালগড়ে পুনরুদ্ধার হল কংগ্রেস ভবন। প্রয়াত কংগ্রেস বিধায়ক পরিমল সাহার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালনকে কেন্দ্র করে নিগমানন্দ গোস্বামীর নেতৃত্বে কংগ্রেস কর্মীরা পুনরায় খুলে দিলেন বিশালগড় নিচের বাজারস্থিত দলীয় কার্যালয়। ২০১৮ সালের ৩ মার্চ দুষ্কৃতিকারীদের আগুনে ভস্মীভূত হয়ে বন্ধ হয়ে পড়া এই কংগ্রেস ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল ১৯৮৩ সালের ৭ এপ্রিল বিশালগড়ের অফিস টিলায় তৎকালীন চরিলাম বিধানসভার কংগ্রেস বিধায়ক পরিমল সাহা সিপিআইএম ঘাতক বাহিনীর হাতে নির্মমভাবে খুন হন। একই ঘটনায় নিহত হন তার ঘনিষ্ঠ সহকর্মী কংগ্রেস কর্মী জিতেন্দ্র সাহা।

মঙ্গলবার ছিল প্রয়াত বিধায়ক পরিমল সাহার ৪৩তম মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে কংগ্রেস কর্মীরা প্রথমে কংগ্রেস ভবনের সামনে প্রয়াত নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান। পরে তার সমাধিস্থলে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য ও আইনজীবী নিগমানন্দ গোস্বামী  জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আরাফাত ইকবাল যুব কংগ্রেস লিগ্যাল সেলের কো ইনচার্জ এরশাদ মিয়া, স্থানীয় কংগ্রেস নেতা শান্তি ভট্টাচার্যসহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিগমানন্দ গোস্বামী বলেন ৪৩ বছর আগে আজকের দিনে চরিলাম তথা রাজ্যের অন্যতম জনপ্রিয় বিধায়ক পরিমল সাহাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল।

তার ভাবাদর্শ ও আত্মত্যাগকে স্মরণ করেই মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। পরিমল সাহা অবিভক্ত বিশালগড়ের সর্বজন শ্রদ্ধেয় জননেতা ছিলেন। তার মৃত্যুতে বিশালগড় হারিয়েছে এক দক্ষ অভিভাবক। আগামী দিনে তার আদর্শকে সামনে রেখে কংগ্রেস কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি এদিন পরিমল সাহার মৃত্যুবার্ষিকী পালনের মধ্য দিয়ে নিগমানন্দ গোস্বামীর নেতৃত্বে বিশালগড় নিচের বাজারস্থিত কংগ্রেস ভবনটি পুনরুদ্ধার করা কংগ্রেসের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

এই পার্টি অফিস উদ্ধার করতে গিয়ে একসময় আক্রান্ত হয়েছিলেন সাবেক প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস। ব্যক্তিগত দেহরক্ষীদের তৎপরতায় তিনি প্রাণে বেঁচে ফিরলেও এরপর দীর্ঘদিন কেউ আর ভবনটি উদ্ধারের উদ্যোগ নেননি। ফলে ভবনটি নেশাখোরদের আস্তানায় পরিণত হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল সম্প্রতি নিগমানন্দ গোস্বামীর নেতৃত্বে কংগ্রেস কর্মীরা ভবনটি মেরামত করে পুনরুদ্ধার করেছেন। এখন থেকে সমস্ত দলীয় কর্মসূচি এই কংগ্রেস ভবন থেকেই পরিচালিত হবে বলে নেতৃত্বরা জানিয়েছেন।

Releated Posts

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026

১ আগস্ট থেকে হাউজ লিস্টিং এবং হাউজিৎ সেন্সাস শুরু হবে: অতিরিক্ত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: সারা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলাতেও আগামী ১ আগস্ট থেকে (প্রথম পর্যায়ের) জনগণনা…

ByByReshmi Debnath Jul 30, 2026

উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে রাজনীতির রঙকে প্রাধান্য দেওয়া হচ্ছে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: বর্তমান রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, জনজাতি সম্প্রদায়ের সার্বিক বিকাশ এবং…

ByByReshmi Debnath Jul 30, 2026

দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দিতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৩০ জুলাই: রাজ্য সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে বিভিন্ন পরিকল্পনা…

ByByReshmi Debnath Jul 30, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যু তদন্তে দিল্লিতে ত্রিপুরা পুলিশের টিম

আগরতলা, ৩০ জুলাই: ত্রিপুরার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের রহস্যজনক মৃত্যুর তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি) তদন্ত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

এসএমএ আক্রান্ত মানশ্রীর পাশে কৃষি দপ্তর, ৩ লক্ষ টাকার সহায়তা প্রদান

আগরতলা, ৩০ জুলাই: বিরল ও প্রাণঘাতী রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি (এসএমএ)-তে আক্রান্ত ছোট্ট মানশ্রীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

বছর বাঁচাও পরীক্ষার ফল প্রকাশ, বেড়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাশের হার

আগরতলা, ৩০ জুলাই : বছর বাঁচাও পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাশের হার বেড়েছে। আজ সাংবাদিক সম্মেলনের এবিষয়ে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

বিষাক্ত শামুক খেয়ে এক বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া

আগরতলা, ৩০ জুলাই : বিষাক্ত শামুক খাওয়ার পর এক বছরের এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

বিধায়িকা কল্যাণী রায় সাহার স্বামীর আকস্মিক প্রয়াণ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৩০ জুলাই : তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহার স্বামী দীনেশ…

ByByTaniya Chakraborty Jul 30, 2026
Scroll to Top