News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বকেয়া টাকা মিটিয়ে না দেওয়ায়  নিরীহ ব্যক্তির  জিনিসপত্র পুড়িয়ে দিল পাওনাদার
Image

বকেয়া টাকা মিটিয়ে না দেওয়ায়  নিরীহ ব্যক্তির  জিনিসপত্র পুড়িয়ে দিল পাওনাদার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী৷৷  বকেয়া টাকা মিটিয়ে না দেওয়ায় কাঞ্চনমালা এলাকায় এক নিরীহ ব্যক্তির ঘরের জিনিসপত্র পুড়িয়ে দিল পাওনাদার৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷  টাকা  পাওনাকে কেন্দ্র করে এক ব্যক্তির ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই করে দিল এক বখাটে যুবক৷ঘটনা গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা পাল কলোনি এলাকায়৷ ঝন্টু পাল এর কাছে মধুবন ঝরঝরিয়া এলাকার বিপুল সরকার নামে এক যুবক দেড় হাজার টাকা পাওনা ছিল৷ সেই টাকা পাওনাকে কেন্দ্র করে ঝন্টু পালের অনুপস্থিতিতে তার ঘরের দরজা ভেঙ্গে ঘরের সমস্ত জিনিস বাইরে বের করে আগুন লাগিয়ে দেয়৷ জানা গেছে, ঝন্টু পাল কাঞ্চনমালা এলাকার অন্য এক বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতো৷ গতকাল সকালে ঝন্টু পাল তার ভাড়াটিয়া বাড়ির দরজা বন্ধ করে কাজের উদ্দেশ্যে চলে গিয়েছিল৷ আর সেই সুযোগে মধুবন ঝরঝরিয়া এলাকার বিপুল সরকার তার পাওনা টাকা না পেয়ে গতকাল বিকেলে ঝন্টু পালের ঘরের দরজা ভেঙ্গে সমস্ত জিনিস পুড়ে ছাই করে দেয়৷ আজ সকালে ঝন্টু পাল কাজ থেকে ফিরে এসে এই অবস্থা দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে৷  ঝন্টু পাল জানিয়েছেন  বিপুল সরকারের বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করেছেন৷ ঝন্টু পাল বিপুল সরকারের শাস্তি দাবি করছেন প্রশাসনের কাছে৷

Releated Posts

রক্তদানের চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলায় রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। রবিবার বিজেপি ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 4, 2026

জিবি হাসপাতালে মোবাইল ব্যবহারে নতুন নির্দেশ, প্রশ্ন তুলছেন রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।…

ByByReshmi Debnath Oct 4, 2026

অপর শিশু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগান…

ByByReshmi Debnath Oct 4, 2026

নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৪ অক্টোবর: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top