News Flash

  • Home
  • খেলা
  • সুপার ডিভিশন লীগ ক্রিকেটে শ্রীদামের ব্যাটিং তান্ডবে টানা জয় স্ফুলিঙ্গের
Image

সুপার ডিভিশন লীগ ক্রিকেটে শ্রীদামের ব্যাটিং তান্ডবে টানা জয় স্ফুলিঙ্গের

সংহতি-‌১৩৪

স্ফুলিঙ্গ—১৩৭/‌৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি।। জয়ের ধারা অব্যহত রাখলো ময়দানের লড়াকু দল হিসাবে পরিচিত স্ফুলিঙ্গ ক্লাব। অনেকটা অনায়াসেই শুক্রবার পরাজিত করলো সংহতি ক্লাবকে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত আসরে সংহতির গড়া ১৩৪ রানের জবাবে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় স্ফুলিঙ্গ। বিজয়ী দলের শ্রীদাম পাল ধড়ো ৭৬ রান করে অপরাজিত থেকে যান। এদিকে আবারও বল হাতে দাপট চিরঞ্জীৎ পাল এবং জয়দীপ ভট্টাচার্য-‌র। ত্রিপুরা দলের ওই স্পিনারের ভেলকিতে দুমরে গেলো সংহতি ক্লাবের যাবতীয় প্রতিরোধ। ৩৩.‌৫ ওভারে মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায় সংহতি ক্লাবের যাবতীয় প্রতিরোধ। দলের হয়ে লিয়েনে খেলা ওপেনার অর্কপ্রভ সিনহা যদি প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে দলীয় স্কোর সম্ভবত ৯০ রানের গন্ডি পার হতো না। অর্কপ্রভ ৩২ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩ রান করেন। এছাড়া দলের পক্ষে শিখর মেহেতা ২৪ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৭, নিরুপম সেন চৌধুরি ৩৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং কৌশিক চিকলিকর ৫২ বল খেলে ১৫ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। স্ফুলিঙ্গ ক্লাবের পক্ষে জয়দীপ ভট্টাচার্য (‌৩/‌২৬), চিরঞ্জীৎ পাল (‌৩/‌৩৫) এবং অজয় সরকার (‌২/‌১৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে স্ফুলিঙ্গ ক্লাবের হয়ে আবারও ব্যাটিং তান্ডব চালান শ্রীদাম পাল। ত্রিপুরা রণজি দলের ওই নির্ভরযোগ্য ব্যাটসম্যানটির তান্ডবে সংহতি ক্লাবের বোলাররা দিশেহারা হয়ে পড়েন। মাত্র ২৪ ওভার ব্যাট করে স্ফুলিঙ্গ ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ওপেনিং জুটিতে বিক্রম কুমার দাস এবং উইকেট রক্ষক ব্যাটসম্যান জয়দীপ বনিক ৩৬ রান যোগ করেন। জয়দীপ ৪১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে আউট হওয়ার পর সংহতির বোলারদের কার্যত শাসন করে শ্রীদামের চওড়া ব্যাট। শুরু থেকেই অনবরত বল সীমানার বাইরে পাঠাতে থাকেন শ্রীদাম। বিক্রম ৩৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করে আউট হওয়ার পর ব্যর্থ হয়েছেন অলরাউন্ডার মণিশঙ্কর মুড়াসিং (‌৬)। এরপর আনন্দ ভৌমিককে সঙ্গে নিয়ে দলকে আসরের দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় জয় এনে দেন শ্রীদাম। রাজ্যের ওই ডানহাতি মারকুটে ব্যাটসম্যানটি ৪৭ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৬ রানে অপরাজিত থেকে যান। সঙ্গত:‌ কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় শ্রীদামকে। সংহতি ২ ম্যাচ খেলে ১ টি ম্যাচে জয়ী এবং আরেক ম্যাচে পরাজিত হয়েছে। ‌

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top