News Flash

  • Home
  • খেলা
  • ইমনের বিধ্বংসী বোলিং রুখে জয়ী সাব্রুম স্কুল
Image

ইমনের বিধ্বংসী বোলিং রুখে জয়ী সাব্রুম স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি।। বিফলে গেলো ইমন ত্রিপুরার দুরন্ত বোলিং। সহজ ম্যাচকে কঠিন করে জিতলো সাব্রুম স্কুল। ২ উইকেটে পরাজিত করলো নং ১ গঁাওচান্দ স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। সাব্রুম স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুক্রবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নং ১ গঁাওচান্দ স্কুল ৭০ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ২৫ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে দলনায়ক ইমন ত্রিপুরা ২৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। সাব্রুম স্কুলের পক্ষে মনোজিৎ দেবনাথ (‌৪/‌১৪), দীপায়ন দাস (‌৩/‌১০) এবং সাগর দাস (‌২/‌১৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে সাব্রুম স্কুল ২০.‌৪ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে দলনায়ক সানু দাস ১৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫,অর্পন মজুমদার ২৩ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ এবং মনোজিৎ দেবনাথ ২৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। নং ১ গঁাওচান্দ স্কুলের পক্ষে দলনায়ক ইমন ত্রিপুরা (‌৫/‌২০) এবং আদিত্য দেবনাথ (‌৩/‌১৭) সফল বোলার।‌‌‌‌‌

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top