News Flash

  • Home
  • দিনের খবর
  • কাশ্মীর ও লাদাখে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, পহেলগামের পারদ হিমাঙ্কের নীচেই
Image

কাশ্মীর ও লাদাখে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, পহেলগামের পারদ হিমাঙ্কের নীচেই

শ্রীনগর, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): কাশ্মীর ও লাদাখ-দুই কেন্দ্রশাসিত অঞ্চলেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। দ্রুত পারদ চড়ছে, তবুও শীতের আমেজ এখনও রয়েছে। কাশ্মীরের কোথাও কোথাও এখনও তাপমাত্রার পারদ হিমাঙ্কের নীচেই। শুক্রবার শ্রীনগরের তাপমাত্রা ছিল ১.৬ ডিগ্রি সেলসিয়াস, আবার পহেলগামের তাপমাত্রা ছিল মাইনাস ৩.৮ ডিগ্রি সেলসিয়াস। গুলমার্গে এদিন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৪ ডিগ্রি সেলসিয়াস, জম্মুতে সর্বনিম্ন তাপমাত্রা চড়ে ১০.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

লাদাখের লেহ এবং কার্গিলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে মাইনাস ৮.৮ ডিগ্রি সেলসিয়াস এবং ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা প্রধানত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকবে আবহাওয়া। ২৬ ফেব্রুয়ারি আবহাওয়া সাধারণত মেঘলা থাকতে পারে এবং বিক্ষিপ্ত জায়গায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ২৭-২৮ ফেব্রুয়ারি আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে এবং ১-২ মার্চ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত স্থানে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

Releated Posts

ওমান উপকূলে ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু: পবন কল্যাণ ও লোকেশের নীরবতা নিয়ে প্রশ্ন কংগ্রেস সাংসদের

হায়দরাবাদ, ১২ জুন (আইএএনএস): ওমান উপকূলে একটি জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দিল্লিতে গাড়ি চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেপ্তার ৬, উদ্ধার ১৫টি চোরাই দুই-চাকাযান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মোটরযান চুরি ও অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top