News Flash

  • Home
  • দেশ
  • কর্ণাটকের ধারওয়াড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু পাঁচজনের
Image

কর্ণাটকের ধারওয়াড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু পাঁচজনের

ধারওয়াড় (কর্নাটক), ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : কর্ণাটকের ধরওয়াড়ের তেগুর গ্রামের কাছে বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি শিশুও রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। স্থানীয় পুলিশ এ খবর জানিয়েছে।

পুলিশ জানায়, এক গাড়ি চালক পথচারীকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। এ সময় পাঁচজনের মৃত্যু হয়। মৃতদের নাম নাগাপ্পা ইরাপ্পা মুদ্দোজি (২৯), মহান্তেশ বাসাপ্পা মুদ্দোজি (৪০), বাসভরাজ শিবপুত্রাপ্পা নারগুন্দ (৩৫), ইরান্না গুরুসিদ্দাপ্পা রামাগৌড়া (৩৫) এবং শ্রীকুমার নারগুন্দ (৫)৷
পুলিশ জানিয়েছে, আহতরা হলেন শ্রাবণ কুমার বাসভরাজ নারগুন্দ (৭), মাদিয়াভালপ্পা রাজু আলানাভার (২২), প্রকাশগৌড়া শঙ্করগৌড়া পাটিল (২২) এবং মঞ্জুনাথ মহান্তেশ মুদ্দোজি (২২)৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

অসমের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন মোদী: অমিত শাহ

গুয়াহাটি, ৭ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের সংস্কৃতিকে আন্তর্জাতিক স্তরে পরিচিত করে তুলেছেন বলে দাবি করলেন কেন্দ্রীয়…

ByByNews Desk Apr 7, 2026

ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত তো লামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): ভিয়েতনামের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় তো লাম-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের…

ByByNews Desk Apr 7, 2026

অনলাইন মাধ্যমে অবৈধ মদ সরবরাহ চক্র ভাঙল দিল্লি পুলিশ, গ্রেফতার ২

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম ব্যবহার করে চলা অবৈধ মদ সরবরাহ চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ।…

ByByNews Desk Apr 7, 2026

পাঞ্জাবে আইএসআই-সমর্থিত জঙ্গি চক্র ভাঙল পুলিশ, গ্রেফতার ৩

চণ্ডীগড়, ৬ এপ্রিল (আইএএনএস): বড়সড় সাফল্য পেল পাঞ্জাব পুলিশ। পাঞ্জাব পুলিশ-এর কাউন্টার ইন্টেলিজেন্স শাখা আইএসআই-সমর্থিত একটি জঙ্গি চক্র ভেঙে…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top