News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টেট-২ উত্তীর্ণ বেকারদের বিক্ষোভ, পুলিশের হস্তক্ষেপে আটক
Image

টেট-২ উত্তীর্ণ বেকারদের বিক্ষোভ, পুলিশের হস্তক্ষেপে আটক

আগরতলা, ৭ এপ্রিল : চাকরির দাবিতে ফের রাস্তায় নামলেন টেট-২ উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। আজ সিটি সেন্টার এলাকায় একত্রিত হয়ে তারা বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ চলাকালীন অর্থমন্ত্রীর সাথে দেখা করার উদ্দেশ্যে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। সেই সময় পুলিশ তাঁদেরকে আটকে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে এবং আন্দোলনকারীদের আটক করে এডি নগর মাঠে নিয়ে যায়। আন্দোলনকারীদের দাবি, অতিসত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে রাজ্যে শিক্ষক স্বল্পতা দূর করা হোক।

আন্দোলনকারীদের অভিযোগ, গত একবছর আগে টেট ওয়ানের জন্য ১০৩৩টি এবং টেট টুর জন্য শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। টেট ওয়ান পরীক্ষায় প্রায় ১৪০০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে নি সরকার। এ বিষয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীর দরজায় কড়া নাড়লেও তাদের দাবি পূরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই তাঁরা বাধ্য হয়ে আজ একত্রে নিয়োগের দাবিতে অর্থমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন।

বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে টেট উত্তীর্ণ হয়েও তারা নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত একসাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতেই তাদের এই আন্দোলন।

Releated Posts

ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি’র অনুষ্ঠানে রাজ্যপাল

আগরতলা, ২২ মে : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে অক্সিজেন পার্কে আয়োজিত ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি’র…

ByByNews Desk May 22, 2026

পশুপালনের সঙ্গে যারা যুক্ত তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে রাজ্যের বর্তমান সরকার আন্তরিক প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী

আগরতলা, ২২ মে : পশুপালনের সঙ্গে যারা যুক্ত তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে রাজ্যের বর্তমান সরকার আন্তরিক। এজন্য নেওয়া…

ByByNews Desk May 22, 2026

বয়স্ক ভাতা ও সরকারি সুবিধা থেকে বঞ্চিত পবিত্র চাকমা, প্রশাসনের হস্তক্ষেপের দাবি

গন্ডাছড়া প্রতিনিধি, ২২ মে : গন্ডাছড়া মহকুমার পঞ্চরতন এডিসি ভিলেজের রামলোচন পাড়ার বাসিন্দা পবিত্র চাকমা (৬৫) দীর্ঘদিন ধরে…

ByByNews Desk May 22, 2026

এডিসি নির্বাচনের ফল পর্যালোচনায় বিজেপির বিশেষ সাংগঠনিক সভা, রাইমাভ্যালিতে কর্মীদের ভিড়

আগরতলা, ২২ মে : সদ্য সমাপ্ত এডিসি সাধারণ নির্বাচনে রাইমাভ্যালি বিধানসভা ক্ষেত্রের দুইটি এডিসি আসনে দলীয় প্রার্থীদের পরাজয়ের…

ByByNews Desk May 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top