News Flash

Image

মোটর স্ট্যান্ড এলাকায় নেশা কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী৷৷ শুক্রবার জনতার হাতে আটক এক নেশাকারবারী৷ পুরাতন মোটরস্ট্যান্ড  এলাকা থেকে আটক করা হয় নেশাকারবারী রাজু সাহাকে৷ উদ্ধার হয় ব্রাউন সুগার৷ শুক্রবার লাল বাহাদুর ক্লাবের সদস্যরা মোটর স্ট্যান্ড এলাকার পূর্ব থানা সংলগ্ণ একটি স্থান থেকে এক নেশা বিক্রেতাকে আটক করে৷ তার কাছে থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার সহ  কৌটা৷ বেশ কয়েকদিন যাবত নজর রাখা হচ্ছিল এই নেশা বিক্রেতাকে৷ অবশেষে এদিন স্থানীয়দের সহায়তায় তাকে আটক করতে সক্ষম হয় ক্লাবের সদস্যরা৷ আটক নেশা কারবারীকে চেপে ধরতেই সে বিক্রির বিষয়টি স্বীকার করে নেয়৷  সেই নেশা সেবনকারীকে নিয়ে আশা হয় ক্লাব গৃহে৷ ক্লাব সদস্যদের বক্তব্য এই নেশা বিক্রেতা পুরাতন মোটর স্ট্যান্ড সহ আশপাশের এলাকায় নেশা বিক্রি করত৷ এই চক্রে আরো দুজন জড়িত রয়েছে৷ মূল পান্ডার বাড়ি টাকারজলা এলাকায়৷ মূল গোড়া জানতে তাদের এই উদ্যোগ বলে জানায় ক্লাব সদস্যরা৷  এদিকে আটক নেশা বিক্রেতার নাম রাজু সাহা৷ তার বাড়ি যোগেন্দ্রনগর এলাকায়৷ এই কাজে সিদ্ধ হস্ত সে৷ আগেই জেল খেটে এসেছে বলে স্বীকার করে নেয়৷ এই বাণিজ্যে বিমান্ত এবং জয়ন্ত নামে দুই জন জড়িত রয়েছে বলে জানায় আটক রাজু৷ তাদের বাড়ি টাকারজলা হলেও আগরতলায় ভারা থাকে বলে জানায় নেশা বিক্রেতা রাজু৷ খবর পেয়ে আসে পূর্ব থানার পুলিশ৷ আটক নেশা কারবারীকে নিজেদের হেপাজতে নেয়৷ শেষ পর্যন্ত টাউনহল উজিরবারি এলাকায় এক বাড়িতে তল্লাশি চালায় পুলিশ৷ ব্রাউন সুগার বিক্রির মাস্টারমাইন্ডর বলে জানা গেছে৷ এই এলাকায় ভাড়া থাকে সে৷ পুলিশের ভাড়া বাড়িতে তল্লাশি চলাকালীন সময়ে গা ঢাকা দেয় সে৷

Releated Posts

রক্তদানের চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলায় রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। রবিবার বিজেপি ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 4, 2026

জিবি হাসপাতালে মোবাইল ব্যবহারে নতুন নির্দেশ, প্রশ্ন তুলছেন রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।…

ByByReshmi Debnath Oct 4, 2026

অপর শিশু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগান…

ByByReshmi Debnath Oct 4, 2026

নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৪ অক্টোবর: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top