News Flash

  • Home
  • বিদেশ
  • ৬.২ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির সতর্কতা নেই
Image

৬.২ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির সতর্কতা নেই

জাকার্তা, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : ফের ভূমিকম্পের আতঙ্ক! এবার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শুক্রবার ভোররাতে ইন্দোনেশিয়ার উত্তরে হালমাহেরায় এই কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। ভূপৃষ্ঠ থেকে ৯৯ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। যদিও, মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩।

এনসিএস জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ৩২ মিনিটে কম্পন অনুভূত হয়। ইন্দোনেশিয়ার উত্তরে হালমাহেরায় ছিল কেন্দ্র। এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি। ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়া ভূমিকম্পপ্রবণ। আকছাড় সেখানে ভূমিকম্প হয়। শক্তিশালী ভূমিকম্প সত্ত্বেও সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।

Releated Posts

বাংলাদেশে প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরী গ্রেফতার

ঢাকা, ৭ এপ্রিল (আইএএনএস): বাংলাদেশের প্রাক্তন সংসদ স্পিকার এবং আওয়ামী লীগ নেত্রী শিরিন শারমিন চৌধুরী-কে মঙ্গলবার ভোরে ঢাকার…

ByByNews Desk Apr 7, 2026

ভুটানের ১৩তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ৪২.৩ কোটি টাকা সহায়তা দিল ভারত

থিম্পু, ৭ এপ্রিল (আইএএনএস): ভুটানের ১৩তম পঞ্চবার্ষিক পরিকল্পনার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ৪২.৩ কোটি টাকা আর্থিক সহায়তা দিল ভারত।…

ByByNews Desk Apr 7, 2026

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ঢাকাস্থিত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

ঢাকা, ৬ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।…

ByBySandeep Biswas Apr 6, 2026

প্রবল বৃষ্টি ও বন্যায় বিধ্বস্ত পূর্ব আফগানিস্তান, মৃত অন্তত ৯

কাবুল, ৬ এপ্রিল (আইএএনএস): প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত আফগানিস্তান। পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বাড়ির ছাদ ধসে পড়ে…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top