News Flash

  • Home
  • দিনের খবর
  • ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবা মা, শিকল দিয়ে বাঁধা ছেলেকে উদ্ধার করল পুলিশ
Image

ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবা মা, শিকল দিয়ে বাঁধা ছেলেকে উদ্ধার করল পুলিশ

ক্যানিং, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : নিষিদ্ধ মাদকের নেশায় মশগুল হয়ে পড়েছিল সন্তান। মাদক কিনতে টাকা জোগাড় করতে নিজের বাড়িতেই দিনের পর দিন চুরি করছিল সে। আর এই কারণে নিজের বছর কুড়ির সন্তানকে শিকল দিয়ে বাড়িতে বেঁধে রেখেছিলেন বাবা মা। বিষয়টা জানতে পেরে ক্যানিং থানার পুলিশ গিয়ে উদ্ধার করে ওই যুবককে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের মৌখালি গ্রামে। আপাতত তাকে আটক করেছে পুলিশ। ধৃতের নাম আকাশ সাউ। ছেলের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন আকাশের বাবা প্রকাশ সাউ ও মা সরস্বতী সাউ।

পরিবার ও স্থানীয় সূত্রের খবর, আকাশ প্রায় সবসময় নেশা করে। নিষিদ্ধ হেরোইনের নেশার জন্য সে ঘরের বিভিন্ন জিনিষপত্র চুরি করে বিক্রি করে দিচ্ছিল। টাকা না দিলে অনেক সময় বাড়িতে চরম অশান্তিও করতো। দিন আনা দিন খাওয়া পরিবারের কাছে ছেলের এই অত্যাচার সহ্য করা দিনের পর দিন অসম্ভব হয়ে পড়ছিল। আর সেই কারণে এর সমাধান হিসেবে বাড়িতেই ছেলেকে শিকল দিয়ে আটকে রেখেছিলেন প্রকাশ ও সরস্বতী। প্রকাশ বলেন, “ এখন নিজের বাড়ির জিনিস চুরি করে বিক্রি করছে, এরপর তো প্রতিবেশীর বাড়িতে ঢুকে চুরি করবে। তাই ওকে বাড়িতেই আটকে রেখেছিলাম।” ছেলের শাস্তি চাইছেন বাবা মা দুজনেই। পুলিশ যাতে তাকে গ্রেফতার করে জেলে পাঠানোর ব্যবস্থা করে সেই দাবিই জানাচ্ছেন তাঁরা। সরস্বতী বলেন, “ আমরা ওর অত্যাচারে অতিষ্ঠ। সব সময় ঘরে অশান্তি হচ্ছে। জিনিষপত্র ভাঙছে, চুরি করে বিক্রি করে দিচ্ছে। নেশার সামগ্রী না পেলেই বাড়িতে অশান্তি শুরু করে দেয়। পুলিশ যা হোক একটা ব্যবস্থা করুক।”

Releated Posts

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার ইস্তফা, ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাঝেই পদত্যাগ

নয়াদিল্লি, ১০ এপ্রিল (আইএএনএস): যশবন্ত বর্মার, এলাহাবাদ হাইকোর্টের-এর বিচারপতি, চলমান ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাঝেই হঠাৎ পদত্যাগ করলেন। তিনি রাষ্ট্রপতি…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

‘কোনও লেনদেন নেই’: তৃণমূলকে চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের, ভাইরাল ভিডিও খারিজ

নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুক্রবার নতুন করে উত্তেজনা ছড়াল। আজুপ (আম জনতা উন্নয়ন পার্টি)-এর সভাপতি হুমায়ুন কবির…

ByByNews Desk Apr 10, 2026

টিআরই-৪ নিয়োগে বিলম্ব নিয়ে নীতীশ সরকারকে কটাক্ষ তেজস্বী যাদবের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): বিহারে টিআরই-৪ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে বৃহস্পতিবার তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা তেজস্বী…

ByByNews Desk Apr 9, 2026

ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ এমএলসি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা ইসিআইয়ের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) বৃহস্পতিবার বিহার বিধান পরিষদের ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে।…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top