News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ প্রতিরোধে সর্বাগ্রে দরকার স্বাস্থ্য সচেতনতা: মুখ্যমন্ত্রী
Image

ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ প্রতিরোধে সর্বাগ্রে দরকার স্বাস্থ্য সচেতনতা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি: রাজ্য সরকার রাজ্যে একটা হেলথ উইনিভার্সিটি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে এবং রাজাকে উত্তরপূর্বাঞ্চলের হেলথ এডুকেশন হাব হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি এডিসি এলাকাতে গড়ে তোলা হবে আর একটি নতুন মেডিকেল কলেজ। এই ধরনের শিক্ষার বিস্তার যত বেশি করা যাবে ততবেশি রাজ্যের ছাত্রছাত্রীদের মেডিকেল শিক্ষা গ্রহণের সুযোগ বাড়বে। আজ জিবিপি হাসপাতালে কে. এল এস অডিটোরিয়ামে উত্তর পূর্বাঞ্চল ডায়াবেটিস সোসাইটির থার্ড অ্যানুয়েল কনফারেন্স ২০২৬-এর উদ্বোধন করে প্রফেসর (ডা.) মানিক সাহা এই কথা বলেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবা প্রদান সহ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ প্রতিরোধে সর্বাগ্রে দারকার স্বাস্থ্য সচেতনতা। এই রোগ প্রতিরোধে মানুষের খাদ্যাভ্যাস, শরীর চর্চা এবং নিত্য দিনের চলার ক্ষেত্রে নিয়মানুবর্তিতা খুবই প্রয়োজন। রাজ্যকে ডায়াবেটিস ও নেশামুক্ত করে তুলতে প্রতিটি রাজাবাসীকে নো-ডায়াবেটিস, নো-ড্রাগস এডিকশন লক্ষ্য নিয়ে এগিয়ে আসতে হবে। রাজ্যে মানুষের চিকিৎসা পরিষেবার কথা চিন্তা করে বর্তমান রাজ্য সরকার ২৫০ কোটি টাকা ব্যয়ে জিবি হাসপাতালকে দ্রুত সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত করা হয়েছে। এছাড়া সৃজার গ্রুপ রাজ্যে সম্প্রতি আর একটি সুপার স্পেশালিষ্ট হাসপাতাল গড়ে তুলবে। রাজ্যে ৮টি জেলাতে উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। বর্তমানে রাজ্য থেকে রেফার করা রোগীর সংখ্যা কমেছে। রাজা সরকার রোগীদের চিকিৎসা পরিষেবার পাশাপাশি বিভিন্ন প্রত্যন্ত এলাকার রোগীদের পরিবারের জন্য নানা সু-বন্দবস্ত দেওয়ায় পরিকাঠামো গড়ে তুলেছে। বর্তমানে রাজা স্বাস্থ্য পরিকাঠামো শিক্ষা, কৃষি সহ অনেক ক্ষেত্রেই দ্রুত উন্নয়ন ঘটিয়েছে। মাত্র কয়েক বছরেই ত্রিপুরা ৩৪৭টি পুরস্কার অর্জন করতে পেরেছে। বর্তমান সরকার মানবতার সরকার। উন্নয়ন ও মানবতার মধ্যদিয়ে এক নতুন ত্রিপুরা গড়ে তুলতে রাজ্য সরকার কাজ করছে।

ডায়াবেটিস রোগ প্রতিরোধে ও সমাজের বিভিন্ন সেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য ডা. দেবাশিষ নাথ ও ডা. মৃৎদুল দাসকে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সংবর্ধনা জানান। কনফারেন্স উপলক্ষে মুখ্যমন্ত্রী উত্তরপূর্বাঞ্চল ডায়াবেটিস সোসাইটির স্বরনিকা ‘মেটাবলিকা ২০২৬’-এর আবরণ উন্মোচন করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর পূর্বাঞ্চল ডায়াবেটিস সোসাইটির সভাপতি ডা. বিকাশ ভট্টাচার্যি, উত্তর পূর্বাঞ্চল ডায়াবেটিস সোসাইটির ত্রিপুরা শাখার সভাপতি ডা. প্রদীপ ভৌমিক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. দেবাশ্রী দেববর্মা। স্বাগত ভাষণ রাখেন উত্তর পূর্বাঞ্চল ডায়াবেটিস সোসাইটির অর্গানাইজিং সোসাইটির অর্গানাইজিং সেক্রেটারি ডা মুকুট রায়। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন উত্তর পূর্বাঞ্চল ডায়াবেটিস সোসাইটির সচিব ডা. মনিরুল ইসলাম।

Releated Posts

রবি মরশুমের ধান ক্রয়ে প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, কৃষকদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্বের বার্তা

আগরতলা, ৩ জুলাই: রবি মরশুমের ধান ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) ক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক…

ByByReshmi Debnath Jul 3, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. দেবব্রত দাস

আগরতলা, ৩ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ড. দেবব্রত দাসকে নিয়োগ করেছে ভারত সরকার। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিজিটর…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

উদ্বোধনের অপেক্ষায় ৫০ শয্যার আগরতলা সিভিল হাসপাতাল, সব প্রস্তুতি সম্পন্ন: স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে

আগরতলা, ৩ জুলাই : আগরতলার প্রস্তাবিত ৫০ শয্যার সিভিল হাসপাতাল উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। খুব শীঘ্রই হাসপাতালটির আনুষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবা ও এনএইচএম কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব মীরা শ্রীবাস্তব

আগরতলা, ৩ জুলাই:  জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)-এর বিভিন্ন কর্মসূচি, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা, টিকাকরণ এবং রোগ নজরদারি…

ByByReshmi Debnath Jul 3, 2026
Scroll to Top