News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৯ মার্চ নয়, বকেয়া ডিএ-র দাবিতে ১০ মার্চ সরকারি কার্যালয়ে ধর্মঘটের ডাক
Image

৯ মার্চ নয়, বকেয়া ডিএ-র দাবিতে ১০ মার্চ সরকারি কার্যালয়ে ধর্মঘটের ডাক

কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : বকেয়া ডিএ-র দাবিতে ৯ মার্চ নয় সরকারি কার্যালয়ে ১০ মার্চ ধর্মঘটের ডাক দেওয়া হল। ৯ মার্চ মাদ্রাসার পরীক্ষা থাকায় সিদ্ধান্ত বদল। সরকারি অফিস, আদালত, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক থাকলেও জরুরি পরিষেবায় রয়েছে ছাড়। রাজ্য সরকারকে নোটিস দেওয়া হবে বলে বুধবার জানাল সংগ্রামী যৌথ মঞ্চ।

ধর্মঘটের আওতায় থাকছে শিক্ষা প্রতিষ্ঠানও। কিন্তু সেদিন মাধ্যমিকের পরীক্ষা থাকায় জটিলতার সম্ভাবনা ছিল। পরীক্ষার দিন বদলের কোনও চিন্তা-ভাবনা নেই বলে জানিয়েছিল পর্ষদ। অন্যদিকে কর্মবিরতির সিদ্ধান্তেও অটল আন্দোলনকারীরা।

বকেয়া ডিএ-র দাবিতে অনশনের বুধবার ছিল ১৩ তম দিন। আন্দোলনের ঝাঁঝ বাড়াতে বুধবার মধ্যাহ্নভোজের বিরতিতে সমস্ত দফতরে ধিক্কার দিবস পালন করেন রাজ্য সরকারি কর্মীরা। শহিদ মিনারের সামনে বকেয়া ডিএ-র দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন এদিন ২৭ দিনে পড়ল।

Releated Posts

পশ্চিম এশিয়া সংঘাত ৪০ দিনের বেশি চললে বিশ্বে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে : এফএও সতর্কবার্তা

নয়াদিল্লি, ৩ এপ্রিল : পশ্চিম এশিয়ার সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করল…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিজেপি ক্ষমতায় এলে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে বাংলা ভাগ করবে : মমতা

কলকাতা, ৩ এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দাবি করেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যদি রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে…

ByBySandeep Biswas Apr 3, 2026

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

৩ বছরে কর্ণাটকের ২,৮০৯ কৃষকের মৃত্যু; মানুষকে প্রতারিত করছে কংগ্রেস সরকার: কেন্দ্রীয় মন্ত্রী

বাগালকোট (কর্ণাটক), ৩ এপ্রিল (আইএএনএস) :— রেল ও জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি. সোমান্না দাবি করেছেন যে, দ্বিতীয়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top