News Flash

  • Home
  • প্রধান খবর
  • শিলংগামী ইন্ডিগো বিমানে বোমা আতঙ্ক, কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্য
Image

শিলংগামী ইন্ডিগো বিমানে বোমা আতঙ্ক, কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্য

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি(আইএএনএস) : শিলংগামী একটি ইন্ডিগো বিমানে বোমা থাকার হুমকিকে ঘিরে শনিবার সকালে চাঞ্চল্য ছড়াল নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে।

জানা গিয়েছে, সকাল ৯টা ১৫ মিনিটে কলকাতা থেকে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল ইন্ডিগোর ৬ই-৭৩০৪ নম্বর বিমানের। উড্ডয়নের আগে বিমানের শৌচাগারে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করেন বিমানকর্মীরা। তাতে লেখা ছিল, “বিমানে বোমা রয়েছে।” এরপরই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিমানবন্দর সূত্রে খবর, সঙ্গে সঙ্গে যাত্রীদের একে একে নামিয়ে আনা হয় এবং বিমানে তল্লাশি শুরু হয়। নিরাপত্তা বিধি মেনে বিমানটিকে আইসোলেশন বেতে নিয়ে যাওয়া হয়েছে।

বিমানবন্দরের এক শীর্ষ আধিকারিক জানান, আজ নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে শিলংগামী ইন্ডিগো বিমানে নিরাপত্তা সংক্রান্ত হুমকির খবর পাওয়া যায়। বিমানের ল্যাভেটরির ভিতরে একটি হাতে লেখা নোট পাওয়া যায়, যাতে সম্ভাব্য বোমা হামলার ইঙ্গিত ছিল।

তিনি আরও জানান, যাত্রী ও বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) মেনে সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বর্তমানে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-এর বোমা নিষ্ক্রিয়করণ দল এবং দমকল বিভাগের কর্মীরা যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছেন। তল্লাশির জেরে নির্ধারিত সময়ে বিমানটি উড়তে পারেনি। তবে বিকেলে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

কে বা কারা বিমানের শৌচাগারে ওই হুমকির চিরকুট রেখেছে, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন বিমানবন্দরে বোমা আতঙ্কের ঘটনা বেড়েছে। কখনও বিদেশগামী, কখনও বা দেশীয় উড়ানে এ ধরনের হুমকি পাওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top