নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ ফের বাইক চোরের বাড়বাড়ন্ত লক্ষ্য করা গেছে বিশালগড়ে৷ সোমবার বিশালগড় থানাধীন সুতারমুড়া এলাকার মঞ্জীব দেববর্মার টিআর ০৭ এফ ৯১৭৯ নম্বরের ২ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের দামি বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল৷বাইক চুরির ঘটনা কিছুদিন বন্ধ থাকলেও ফের বাইক চোরের দৌরাত্ম্য লক্ষ্য করা গেছে বিশালগড়ে৷ দীর্ঘদিন ধরেই বিশালগড়ের মানুষ চোরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছিল৷ বিশালগড় মহাকুমায় চোরের দল গবাদি পশু সহ বাড়িঘরে কিংবা দোকানপাটে এবং মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে৷ কিন্তু এই চুরির ঘটনার সাথে যুক্ত মূল পান্ডাদের এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারছে না বিশালগড় থানার পুলিশ৷ সোমবার বিশালগড় থানাধীন সুতারমুরা এলাকার মঞ্জীব দেববর্মার টিআর ০৭ এফ ৯১৭৯ নম্বরের ২ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের দামি বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল৷ বাইকের মালিক মঞ্জীব দেববর্মা বিশালগড় থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করে৷ বিশালগড় থানার পুলিশের কাছে বাইকের মালিক মঞ্জীব দেববর্মা অনুরোধ জানিয়েছেন পুলিশ যেন আইনের কৌশল অবলম্বন করে চুরি যাওয়া বাইক উদ্ধার করে৷
2023-02-20

