News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডিসিতে একবার কংগ্রেসকে সুযোগ দেওয়ার আহবান বিধায়ক সুদীপের
Image

এডিসিতে একবার কংগ্রেসকে সুযোগ দেওয়ার আহবান বিধায়ক সুদীপের

আগরতলা, ২২ মার্চ: আদর্শগতভাবে সম্পূর্ণ বিপরীত মেরুর দল হওয়া সত্ত্বেও দু’টি দলই এখন সুযোগসন্ধানী ও জনগণবিরোধী আঁতাতে লিপ্ত। তাই এডিসিতে একবার কংগ্রেসকে সুযোগ দেওয়ার আহবান জানালেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রোমান হরফ চালু করা, গ্রেটার তিপরাল্যান্ড গঠন সহ একাধিক গুরুত্বপূর্ণ দাবি বিজেপি না মানলেও তিপরা মথা তাদের সঙ্গেই সমঝোতায় আগ্রহী। এটি নীতিহীনতার স্পষ্ট উদাহরণ।

তাঁর অভিযোগ, ২৮টি আসনকে সামনে রেখে দুই দলের নেতৃত্ব চ্যালেঞ্জ ছুঁড়ছে। তারপর এই আঁতাত প্রক্রিয়া চলেছে। এসবই প্রমাণ করে যে এটি কেবলমাত্র স্বার্থসিদ্ধির রাজনীতি।

এডিসি প্রশাসনকে কেন্দ্র করে ভবিষ্যতে আরও লুটপাটের উদ্দেশ্যেই এই জোট গড়ে তোলার চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি কংগ্রেসের ভূমিকার কথা তুলে ধরে বলেন, আদিবাসীদের স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) উপহার দিয়েছে কংগ্রেসই। শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, আসন সংখ্যা ১৭ থেকে ২০-এ বৃদ্ধি, বনাধিকার আইন কার্যকর করা—এসবই কংগ্রেস সরকারের অবদান বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, সিপিআইএম, বিজেপি বা তিপরা মথার মতো আর্থিক শক্তি না থাকলেও পাহাড়ে কংগ্রেসের জনসমর্থন রয়েছে। আসন্ন নির্বাচনে মানুষ কংগ্রেসকেই সমর্থন করবে বলে আশাবাদী তিনি।

Releated Posts

এক বছর ধরে বিকল ট্রান্সফরমার, সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ এলাকাবাসীর

সোনামুড়া, ২৩ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে থাকার অভিযোগে সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top