রাজধানীতে ব্রাউন সুগার সহ আটক দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফব্রুয়ারী৷৷ শনিবার রাতে পূর্ব থানার পুলিশ এবং সদর এস ডি পি ও  অজয় কুমার দাস রুটিন পেট্রোলিং চলাকালীন সময়ে দুই নেশাকারীকে ইতস্তত ভাবে ঘোরাফেরা করতে দেখতে পান লালমাটিয়া এলাকায়৷ তাদের আটক করে পুলিশ৷ তল্লাশি চালিয়ে দুই জনের কাছ থেকে উদ্ধার হয় ১৩.৩৭ গ্রাম হেরোইনের প্যাকেট৷ আটক দুই নেশাকারবারীর নাম পিন্টু মিয়া, বাড়ি প্রতাপগড় ষ্টীল ব্রিজ সংলগ্ণ এলাকায় এবং সোহাগ মিয়া, বাড়ি রামঠাকুর সংঘ এলাকায়৷ আটক হেরোয়িনের বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা বলে জানান সদর এস ডি পি ও৷ তিনি আরো জানান এই অভিযান চলাকালীন সময়ে তাদের সঙ্গে থাকা বেশ কিছু ব্যক্তি পুলিশের উপর আক্রমণের চেষ্টা করে৷ কিন্তু শেষ পর্যন্ত তারা পালিয়ে যেতে সক্ষম হয়৷ এদিকে পিন্টু মিয়া নেশা সেবন করে৷ আর তাই সময়মত নেশা সেবন করতে না পারায় অসুস্থ হয়ে পড়ে৷ বর্তমানে জিবিতে চিকিৎসাধীন৷ আটক অপর যুবক সোহাগ মিয়াকে রবিবার আদালতে সোপর্দ করা হবে৷ এদিকে এদিন পুরাতন মোটরস্ট্যান্ড এলাকায় সদর এস ডি পি ও-র নেতৃত্বে অভিযান চালানো হয়৷