News Flash

  • Home
  • খেলা
  • ব্যর্থ রিচা-মান্ধানার লড়াই, ইংল্যান্ডের কাছে ১১ রানে হারল ভারত
Image

ব্যর্থ রিচা-মান্ধানার লড়াই, ইংল্যান্ডের কাছে ১১ রানে হারল ভারত

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : ইংল্যান্ডকে হারালেই টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর টিকিট জোগাড় করে নিতে পারতেন হরমনপ্রীতরা। কিন্তু ১৫১ রানে সারাহ গ্লেনদের বেঁধে রেখেও জয়ের লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হলেন। শনিবার রাতে ইংল্যান্ডের কাছে ১১ রানে হেরে সেমিফাইনালে যাওয়ার পথ কঠিন করে ফেললেন।

টসে জিতে এদিন প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কাউর। রেণুকা সিংহের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৫১ রান তুলেছিল ইংল্যান্ড। জয়ের জন্য ১৫২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমেছিলেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। কিন্তু তাড়াহুড়ো করে মারতে গিয়ে ব্যক্তিগত আট রানে লউরেন বেলের বলে ব্রান্টের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন শেফালি। এর পরে জেমাইমা রডরিগজ ও মান্ধানা দেখেশুনে খেলতে থাকেন। দুজনে ৩১ বলে ২৮ রান যোগ করেন। রডরিগজকে ১৩ রানে (১৬ বল) সাজঘরে ফেরান সারাহ গ্লেন। এর পর জুটি বাঁধেন টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কাউর ও সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। ১০ ওভারে ভারতের রান দাঁড়ায় ২ উইকেটে ৬২। একাদশ ওভারে একলেস্টোনের বলে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। পর পর দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত মারকুটে ব্যাটিং করেও দলকে জয় এনে দিতে পারেননি রিচা (৩৪ বলে ৪৭ রানে অপরাজিত)। নির্ধারিত ২০ ওভারে ১৪০ রান তুলতে সক্ষম হয় টিম ইন্ডিয়া।

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top