News Flash

Image

করিমগঞ্জের শনবিলে সম্পন্ন ঘুড়ি উৎসব

করিমগঞ্জ (অসম), ১২ ফেব্রুয়ারি (হি.স.) : প্রাচীন উৎসব ঘুড়ি উৎসব। মোঘল আমল থেকে ঘুড়ি উৎসব পালিত হয়ে আসলেও বর্তমানে তা প্রায় বিলুপ্তির পথে। তবে সেই সংস্কৃতি টিঁকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন করিমগঞ্জ জেলার শনবিল সমাজ সংস্কৃতি কর্মীরা।

প্রতিবছরই সংস্থার পক্ষ থেকে শনবিল অঞ্চলের বিভিন্ন জায়গায় ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়। ব্যতিক্রম হয়নি এবারও। আজ রবিবার শনবিলে অনুষ্ঠিত হয় পঞ্চম শনবিল ঘুড়ি উৎসব। উৎসবকে কেন্দ্র করে আলপনা আঁকা, ধামাইল প্রতিযোগিতার পাশাপাশি মাঠে প্রায় বিভিন্ন রকমের ২৫০টি ঘুড়ি ওড়তে দেখা যায়। বড় ধরনের ঘুড়িকে মাছ, বকের আদলে তৈরি করে ছোট ছোট বাচ্চারা নীল আকাশে ওড়ায়। বিভিন্ন জায়গা থেকে এই ঘুড়ি উৎসবে প্রচুর মানুষ শামিল হন।

সন্ধ্যা ৫-টা পর্যন্ত চলে এই ঘুড়ি উৎসব। দূরদুরান্ত থেকে আগত মানুষদের মুগ্ধ করে দেয় এই অনুষ্ঠান। মনোমুগ্ধকর পরিবেশে এবারের ঘুড়ি উৎসব সম্পন্ন হওয়ায় শনবিল সমাজ সংস্কৃতি কর্মীবৃন্দের পক্ষ থেকে বিশ্বজিৎ ভট্টাচার্য ধন্যবাদ জ্ঞাপন করেন ।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top