News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার শিক্ষা, স্বাস্থ্য ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে ২১ মে থেকে ২৪ মে পর্যন্ত আন্দোলনে নামবে চার ছাত্র যুব সংগঠন
Image

ত্রিপুরার শিক্ষা, স্বাস্থ্য ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে ২১ মে থেকে ২৪ মে পর্যন্ত আন্দোলনে নামবে চার ছাত্র যুব সংগঠন

আগরতলা, ২০ মে : বিগত ৬ বছরে বিজেপি সরকারের আমলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভয়ঙ্করভাবে আক্রান্ত। বিদ্যাজ্যোতি প্রকল্পে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল নিরাশাজনক। তাছাড়া, এবিষয়ে শিক্ষা দফতরের কোনো স্পষ্টীকরণ নেই। তাই শিক্ষা, স্বাস্থ্য ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে ডি ওয়াই এফ, টি ওয়াই এফ,এস এফ আই,টি এস ইউ ছাত্র যুব সংগঠনের উদ্যোগে ২১ মে থেকে ২৪ মে পর্যন্ত সারা রাজ্যজুড়ে আন্দোলন করা হবে। আজ সাংবাদিক সম্মেলনে এমটাই ঘোষণা দিয়েছেন এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব।

এদিনের সাংবাদিক সম্মেলনে ডি ওয়াই এফ রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা। হাসপাতালের পরিষেবা ও চিকিৎসা ব্যবস্থা রাজ্যের জনসাধারণের প্রয়োজন মেটাতে পারছে না। রাজ্যের মানুষ এই হাসপাতালের উপর ভরসা ও নির্ভরশীলতা হারিয়ে বাধ্য হয়ে উন্নত চিকিৎসার জন্য বহিঃরাজ্যে ছুটছেন। রোগীদের প্রয়োজন ভিত্তিক জীবনদায়ী ঔষধ হাসপাতাল পাওয়া যাচ্ছে না।

এদিন তিনি আরো বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। ত্রিপুরা নেশার সাম্রাজ্যে পরিণত হচ্ছে। তাছাড়া, বহিঃরাজ্যের পর্যটকরা রাজ্যে আসে চুরি, ছিনতাই বাজদের কবলে পড়ছেন।

Releated Posts

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’, উপস্থিত বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top