নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী৷৷ মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকায় বিজেপি দলে ভাঙ্গন দেখা দিয়েছে৷ বিজেপি-র প্রাক্তন প্রবক্তা প্রসেনজিৎ চক্রবর্তী, এস সি মোর্চার সাধারণ সম্পাদক চন্দন বিশ্বাস, ৬ আগরতলা মণ্ডলের সহ- সভাপতি সমীর সাহা সহ অন্যান্যরা বিজেপি ছেড়ে শুক্রবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করেছে৷ আগরতলা কংগ্রেস ভবনে তাদেরকে স্বাগত জানানো হয়৷ বিজেপি দলের কাজকর্মে অতিষ্ঠ হয়ে তারা দলত্যাগ করেছেন৷ ভোটের মুখে বিজেপি ছেড়ে কংগ্রেস দলে যোগ দেওয়ায় এলাকার সাধারণ ভোটারদের মধ্যেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে৷ তাদেরকে দলে বরণ করে নিয়ে কংগ্রেস নেতা তথা বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশীষ সাহা ভোট পূর্ব অবাধ ও শান্তিপূর্ণভাবে সংঘটিত হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন৷ তিনি বলেন, নির্বাচন কমিশন জিরো পোল ভায়োলেন্স অভিযান গ্রহণ করলেও ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে সন্ত্রাসের ঘটনা ঘটছে৷ বাড়ি ঘড়ে ঢুকে আক্রমণ ও ভয় ভীতি প্রদর্শন অব্যাহত রয়েছে৷ এই ক্ষেত্রে নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে মানুষ যাতে তাঁর ভোট সঠিক ভাবে প্রদান করতে পারে৷ শুক্রবার পোষ্ট অফিস চৌমুহনী স্থিত দলীয় কার্যালয়ে এই অভিযোগ করেন ৮ টাউনবড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা৷ তিনি আরো জানান তাঁর বিধানসভা কেন্দ্রের বেশ কিছু স্থানে এই ধরনের ঘটনা ঘটে চলেছে৷ নির্বাচন কমিশনের গোচরে নেওয়া হয়েছে৷ এদিন বিজেপি দল ত্যাগ করে বেশ কয়েকজন নেতৃত্ব কংগ্রেস দলে যোগদান করেন৷ তাঁর মধ্যে রয়েছে বিজেপি-র প্রাক্তন প্রবক্তা প্রসেনজিৎ চক্রবর্তী, এস সি মোর্চার সাধারণ সম্পাদক চন্দন বিশ্বাস, ৬ আগরতলা মণ্ডলের সহ- সভাপতি সমীর সাহা সহ অন্যান্যরা৷ তাদের দলে স্বাগত জানান কংগ্রেস নেতা আশিস কুমার সাহা, প্রবীর চক্রবর্তী৷ এখনো যারা ক্ষমতার মুখে এবং শাসক দলের প্রলোবনে বিজেপি দলের পতাকাতলে শামিল হচ্ছেন তাদেরকে মোহ ভঙ্গ করে সময়ের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে ও শান্তি সম্প্রীতির তাগিদে কংগ্রেসের পতাকা তলে সামিল হতে আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা আশীষ সাহা৷
2023-02-10

